বিদেশী শিশু-কিশোরদের উপস্থিতিতে রোমে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিদেশী শিশু-কিশোরদের উপস্থিতিতে রোমে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত
শনিবার, ১৮ মার্চ ২০২৩



বিদেশী শিশু-কিশোরদের উপস্থিতিতে রোমে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ (১৭ মার্চ ২০২৩) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর “১০৩-তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২৩” উদযাপন করেছে ইতালির রোমে বাংলাদেশ দূতাবাস। এই বিশেষ দিনে দূতাবাস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের মধ্যে প্রথম পর্বে ছিল সকাল ৮.০০ টায় দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান কর্ত„ক জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন, জাতিরপিতার প্রতিকৃতিতেপুষ্পস্তবকঅর্পণ, জাতির পিতা ও মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবংপররাষ্ট্র প্রতিমন্ত্রীকর্ত„ক প্রদত্ত বানী পাঠ, বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা ও দোয়া ও মোনাজাত।
রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান তার বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন যে, বঙ্গবন্ধুর সম্মোহনী ব্যক্তিত্ব ও ঐন্দ্রজালিক নেতৃত্ব সমগ্র জাতিকে একসূত্রে গেঁথে ছিল যার ফলে বাঙালি পেয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।বঙ্গবন্ধুর কিশোর জীবনের মানবিক গুণাবলি ও শিশুদের প্রতি গভীর মমত্ববোধ কীভাবে সবার দৃষ্টি আকর্ষণ করে রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে তা তুলে ধরেন। তিনি আরও বলেন যে, জাতির পিতার অনুকরণীয় আদর্শ বাঙালিদের নিরন্তর অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। শৈশব হতেই শিশুদের প্রতি বঙ্গবন্ধুর দৃশ্যমান অকৃত্রিম ভালোবাসা পরিণত বয়সে তা মহান নেতার রাজনৈতিক দর্শন “মানুষের প্রতি ভালোবাসা” এর মধ্য দিয়ে কীভাবে প্রতিফলিত হয় তার উপর রাষ্ট্রদূত আলোকপাত করেন। জনাব আহসান এ প্রসঙ্গে শিশুদের কল্যাণে বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন। তিনি বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে শিশুদের শিক্ষাদানের প্রয়োজনীয়তার উপরও গুরুত্বারোপ করেন।
সকাল ১০ টায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইতালির স্কুলশিক্ষার্থীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জীবন ও আদর্শের সাথে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে দূতাবাসের উদ্যোগে রোমের প্রাণকেন্দ্রে অবস্থিত IIS Leopoldo Pirelliস্কুলে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।ইতালিয়ান ছাত্র-ছাত্রীরা জাতির পিতার জন্মদিন উপলক্ষ্যে তাদের অডিটোরিয়ামটি উৎসবের সাজে সজ্জিত করে। ব্যানার, ফেস্টুন, বেলুন, ইতালিয়ান ছাত্র-ছাত্রীদের দ্বারা অঙ্কিত বাংলাদেশের মানচিত্র ও পতাকা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রভৃতি দিয়ে দৃষ্টিনন্দনভাবে সাজানো হলটি প্রবাসে বঙ্গবন্ধুর জন্মদিন পালনের জন্য একটি আনন্দঘন আবহের সৃষ্টি করে। দিবসটি উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধুর জীবন ও জীবনীভিত্তিক আলোচনা ও কুইজ প্রতিযোগিতায় লিওপোলডো বিদ্যালয়-এর বিভিন্ন দেশের ৬০ জন শিশু-কিশোর স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বঙ্গবন্ধুর উপরে রাষ্ট্রদূতের বক্তব্য ছাত্র-ছাত্রীদের মধ্যে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে গভীর আগ্রহের সৃষ্টি করে এবং রাষ্ট্রদূত তাদের প্রশ্নের জবাব দেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে এ প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মাঝে পুরষ্কার ও তাদের খাবার বিতরণ এবং বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের উপ-অধ্যক্ষসহ শিক্ষক ও অন্যান্যরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন। রাষ্ট্র দূত বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং শিক্ষকদের মধ্যে বঙ্গবন্ধুর আত্মজীবনীর (The Unfinished Memoirs) ইতালিয় সংস্করণ হাতে তুলে দেন এবং ছাত্র-ছাত্রীদের মাঝে মুজিববর্ষ উপলক্ষ্যে দূতাবাসের বিশেষ প্রকাশনা উপহার হিসেবে বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৪:৪৮:৫৩   ৪৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ