ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এর যাত্রা শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এর যাত্রা শুরু
শনিবার, ১৮ মার্চ ২০২৩



ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এর যাত্রা শুরু

বিশ্বায়নের এই যুগে এবং একবিংশ শতাব্দির ডিজিটাল সময়ে সব বয়সীদের সব ধরনের বিনোদনের জন্য যাত্রা শুরু করল বাংলাদেশের নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’। বিনোদনের স্মার্ট দুনিয়ায় সারা বিশ্বের বাঙালি দর্শকদের মাতাতে এসেছে প্ল্যাটফর্মটি।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর হোটেল শেরাটনে তারকাদের উপস্থিতিতে এক জমকালো উৎসবমুখর আয়োজনে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আইয়ের স্মার্ট বিনোদনের স্মার্ট দুনিয়া ‘আইস্ক্রিন’।

এই প্ল্যাটফর্মে দর্শকরা ফ্রি এবং প্রিমিয়াম সাবস্ক্রাইবার এই ২ উপায়ে কনটেন্ট উপভোগ করতে পারবেন। ‘আইস্ক্রিন’-এ থাকবে নতুন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজ, ডাবিং কনটেন্ট, শর্টফিল্ম, জনপ্রিয় সব অনুষ্ঠানসহ বিনোদনের সব কিছু।

জানা গেছে, সর্বনিম্ন ২৫ টাকায় ১ মাসের জন্য, ১২৫ টাকায় ৬ মাসের জন্য এবং ২২৫ টাকায় ১ বছরের জন্য দর্শকরা প্রিমিয়াম সাবস্ক্রিপশন করতে পারবেন।

যেকোনো ধরনের মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ভিসা এবং মাস্টার কার্ডের মাধ্যমে খুব সহজেই পেমেন্ট করা যাবে। স্বল্প ইন্টারনেট খরচে খুব দ্রুত এই স্ট্রিমিং প্ল্যাটফর্মে দর্শকরা ‘আইস্ক্রিন’-এর সকল কনটেন্ট উপভোগ করতে পারবেন।

দর্শকরা গুগল প্লে-স্টোর এবং অ্যাপল স্টোর থেকে ‘আইস্ক্রিন’ অ্যাপ ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড্রয়েড টিভির দর্শকদের জন্য ‘আইস্ক্রিন’ উন্মুক্ত।

‘আইস্ক্রিন’ এর গ্র্যান্ড গালা ইভেনিং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরিদুর রেজা সাগর এবং চ্যানেল আইয়ের পরিচালক জনাব জহিরউদ্দিন মামুন। অনুষ্ঠানে ‘আইস্ক্রিন’-এর বিভিন্ন বিষয় তুলে ধরেন ওটিটি প্ল্যাটফর্মটির প্রধান কর্মকর্তা চিত্রনায়ক রিয়াজ আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ক্রিকেটার সাকিব আল হাসান, অভিনেতা চঞ্চল চৌধুরী, ওমর সানী, চিত্রনায়িকা নিপুণ, মৌসুমী, ঈশিতা, তিশা, মৌসুমী হামিদ, আফসানা মিমি, জ্যোতিকা জ্যোতি সহ বিভিন্ন অঙ্গনের আরও অনেক জনপ্রিয় তারকা।

বাংলাদেশ সময়: ১৫:১৬:৫০   ৩৮০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে কাজ করবে সংসদীয় ককাস
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে - মৎস্য প্রতিমন্ত্রী
বিএনপির গুণ্ডারা শ্রমিক পেটাতে হকিস্টিক নিয়ে রাস্তায় নেমেছে: নাহিদ
খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান খাদ্যমন্ত্রীর
সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের খসড়া চূড়ান্ত করতে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেয়া হচ্ছে
অবকাঠামো ও বিনিয়োগে সিআরসিসির সহযোগিতা জোরদারের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
এ বছর সারের আমদানি বাড়ানো হবে - কৃষিমন্ত্রী
সরিষাবাড়ীতে ভ্যানচালক প্রতিবন্ধী বাচ্চুর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা পলাশ
নারায়ণগঞ্জ সদরে ৫০০ কাব সদস্যের অংশগ্রহণে ৫ দিনব্যাপী ক্যাম্পুরী শুরু
সালথায় আধিপত্যের বিরোধে সংঘর্ষ, ভাঙচুর ১৫ বসতঘর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ