‘আই’ অ্যাম ব্যাক’ বলে ফেসবুক ও ইউটিউবে ফিরলেন ট্রাম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » ‘আই’ অ্যাম ব্যাক’ বলে ফেসবুক ও ইউটিউবে ফিরলেন ট্রাম্প
শনিবার, ১৮ মার্চ ২০২৩



‘আই’ অ্যাম ব্যাক’ বলে ফেসবুক ও ইউটিউবে ফিরলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দু’বছর পর ফেসবুক ও ইউটিউবে ফিরলেন।
নিষেধাজ্ঞা ওঠার পর অনুসারীদের উদ্দেশে ১২ সেকেন্ডের একটি নতুন ভিডিও পোস্ট দেন। ভিডিওর ক্যাপশনে বড়ো অক্ষরে লিখেছেন, ‘আই’ অ্যাম ব্যাক’।
যুক্তরাষ্ট্রে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার পর তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
রিপাবলিকান নেতা ট্রাম্পের (৭৬) ফেসবুকে ৩ কোটি ৪০ লাখ অনুসারী রয়েছে। ইউটিউবে রয়েছে ২৬ লক্ষ সাবস্ক্রাইবার।
এদিকে ইউটিউবও ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টের উপর থেকে বিধিনিষেধ তুলে নেয়ার কথা জানিয়েছে।
ফেসবুক ট্রাম্পকে নিষিদ্ধ করার সময়ে বলেছিল, তার আচরণ ছিল সংস্থাটির নিয়মকানুনের চরম লঙ্ঘন।
নিষেধাজ্ঞার পর ট্রাম্প বলেছিলেন, এ সিদ্ধান্তের মধ্যদিয়ে ফেসবুক সেই কোটি কোটি মানুষকে অপমান করেছে যারা তাকে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছিল।
উল্লেখ্য, ফেসবুকের বাইরে ডোনাল্ড ট্রাম্প টুইটার, ইউটিউব, স্ন্যাপচ্যাটসহ আরও কয়েকটি সামাজিক মাধ্যমেও নিষিদ্ধ হন।
এসব মাধ্যমে নিষিদ্ধ হওয়ার পর নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে সক্রিয় হন ট্রাম্প।

বাংলাদেশ সময়: ১৫:২১:৪৬   ৩৭২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প
ট্রাম্পের রিপাবলিকানদের ভরাডুবি, সিনেট এখন ডেমোক্র্যাটদের
ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
ফিলিপাইনের মুসলিম-অধ্যুষিত অঞ্চলে প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী
আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়ল শিশু মায়ার
ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ
সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ