ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বুধবার, ১৮ মার্চ ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ বুধবার, ১৮ মার্চ ২০২৬। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৭৮৬ - কলকাতায় ব্যবসায়ীদের উদ্যোগে জেনারেল ব্যাংক অব ইন্ডিয়া স্থাপিত হয়।

১৮০০ - শ্রীরামপুর মিশনে বাংলা ভাষায় প্রথম বই ‘সমাচার’ প্রকাশ হয়।

আরও পড়ুন: ডলার-বন্ড নাকি স্বর্ণ, অস্থির বাজারে কোনটি সবচেয়ে নিরাপদ আশ্রয়?

১৮৭১ - ফ্রান্সে শ্রমজীবী মানুষের বিপ্লবের মধ্য দিয়ে প্যারি কমিউন প্রতিষ্ঠিত হয়।

১৯৪৪ - চলো দিল্লি ধ্বনি মুখে আজাদ হিন্দ ফৌজ ভারত-বর্মা সীমান্ত অতিক্রম করে ভারতের মাটিতে সশস্ত্র সংগ্রাম শুরু করে।

১৯৬৫ - সোভিয়েত নভোচারী আলেক্সি লিওনভ মহাশূন্যে মানুষের পদচারণার প্রথম ইতিহাস সৃষ্টি করেন।

১৯৯৪ - বসনিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে ওয়াশিংটনে বসনিয়া-মুসলিম-ক্রোট ফেডারেশন চুক্তি স্বাক্ষর হয়।

২০২০ - করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম রোগীর মৃত্যু হয়।

জন্ম

১৬৯০ - প্রুশিয়ান বংশোদ্ভূত জার্মান গণিতবিদ ও শিক্ষাবিদ ক্রিস্টিয়ান গোল্ডবাখ।

১৭৮২ - মার্কিন আইনজীবী, রাজনীতিবিদ ও ৭ম ভাইস প্রেসিডেন্ট জন সি. কালহউন।

১৮২৮ - নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রাজনীতিবিদ উইলিয়াম র্যান্ডাল ক্রেমার।

১৮৩৭ - গ্রোভার ক্লিভ্‌ল্যান্ড, যুক্তরাষ্ট্রের ২২তম এবং ২৪তম প্রেসিডেন্ট।

১৮৫৮ - ডিজেল ইঞ্জিনের উদ্ভাবক রুডলফ ডিজেল।

১৮৬৯ - ইংরেজ ব্যবসায়ী, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেইন।

১৮৭৪ - রাশিয়ান বংশোদ্ভূত ফরাসি দার্শনিক ও ধর্মতত্ত্ববিদ নিকোলাই বেরডয়াভ।

১৮৭৭ - অস্ট্রেলীয় ক্রিকেটার ও প্রকৌশলী ক্লিমেন্ট ক্লেম হিল।

১৯০১ - শৈলজানন্দ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক।

১৯০৩ - ইতালীয় সাংবাদিক, রাজনীতিবিদ ও পররাষ্ট্রমন্ত্রী গালেয়াযো কিয়ান।

১৯১০ - শিশু সাহিত্যিক বিমল ঘোষ।

১৯১২ - বিমল মিত্র, লেখক, ঔপন্যাসিক।

১৯২৬ - হিমানীশ গোস্বামী, বিশিষ্ট রস সাহিত্যিক, সাংবাদিক ও ব্যঙ্গচিত্রী।

১৯২৮ - ফিলিপাইনের ১২তম প্রেসিডেন্ট ফিদেল ভালদেজ রামোস।

১৯৩৬ - নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার আইনজীবী ও রাজনীতিবিদ ফ্রেদেরিক উইলেম ডি ক্লার্ক।

১৯৩৮ - ভারতীয় অভিনেতা ও প্রযোজক শশী কাপুর।

১৯৩৯ - রন অ্যাটকিনসন, সাবেক ইংরেজ ফুটবলার।

১৯৪৭ - ইংরেজ সাবেক ক্রিকেটার ও সাংবাদিক ডেভিড লয়েড।

১৯৫৯ - ফরাসি পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার লুক বেসন।

১৯৭০ - মার্কিন অভিনেত্রী, গায়িকা ও রাপার কুইন লাতিফা।

১৯৮১ - জার্মান ফুটবলার টম স্টারকে।

১৯৮৭ - আর্জেন্টিনার ফুটবলার মাউরো যারাটে।

১৯৯৬ - ম্যাডেলিন ক্যারল, বিখ্যাত মার্কিন অভিনেত্রী।

মৃত্যু

২৩৫ - সেভেরাস আলেকসান্দার, রোমান সম্রাট।

৯৭৮ - অ্যাডওয়ার্ড মার্টার, ইংরেজ রাজা।

১৭৪৫ - রবার্ট ওয়ালপলে, ইংরেজ পণ্ডিত, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।

১৮৭১ - অগাস্টাস ডি মর্গান, ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ গণিতবিদ।

১৯০৭ - মারকেলিন বেরথেলট, ফরাসি রসায়নবিদ, রাজনীতিবিদ ও পররাষ্ট্রমন্ত্রী।

১৯৭৪ - বুদ্ধদেব বসু, বিশ শতকের বাঙালি কবি।

১৯৭৯ - আবুল মনসুর আহমেদ, বাংলাদেশি সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ।

১৯৮০ - এরিক ফরম্, জার্মান মনোবিজ্ঞানী ও দার্শনিক।

১৯৯৬ - অডসেয়াস এলয়টিস, নোবেল পুরস্কার বিজয়ী গ্রিক কবি।

২০০৭ - বব উলমার, ভারতীয় সাবেক ইংরেজ ক্রিকেটার ও কোচ।

২০০৮ - অ্যান্টনি মিনজেলা, ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক, নাট্যকার ও চিত্রনাট্যকার।

২০০৯ - নাতাশা রিচার্ডসন, ইংরেজ অভিনেত্রী।

২০২২ - সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্র গবেষক।

বাংলাদেশ সময়: ১৪:৪৭:৩৯   ২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৌদিতে নিহত মোশাররফের সন্তানদের শিক্ষা ব্যয় বহন করবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী
মাদারীপুরে পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১০
নেই যানজট, মহাসড়কে ফিরেছে গতি
বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচের দল ঘোষণা জার্মানির
বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি
সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরের অর্ধশতাধিক স্থানে ঈদের জামাত
আজ পবিত্র জুমাতুল বিদা
ইরান যুদ্ধে ১৬ সামরিক বিমান হারাল যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ
মিসাইল ও ড্রোনের গর্জনের মধ্যেই মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ