বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দেয়াল পত্রিকা ‘সূর্যকরোজ্জ্বল’ এর উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দেয়াল পত্রিকা ‘সূর্যকরোজ্জ্বল’ এর উদ্বোধন
শনিবার, ১৮ মার্চ ২০২৩



বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দেয়াল পত্রিকা ‘সূর্যকরোজ্জ্বল’ এর উদ্বোধন

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘সূর্যকরোজ্জ্বল’ নামে এক বিশেষ দেয়াল পত্রিকার শুভ উদ্বোধন করা হয়েছে।

গত শুক্রবার (১৭ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে এ বিশেষ দেয়ালিকার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উপমা ফারিসা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বদরুল হাসান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ রবিউল ইসলাম, গাইনিকোলজিস্ট ডা. রাশেদা পারভীন মুন্নী, মেডিকেল অফিসার ডা. সীমান্ত সাহা, ডা. জান্নাতুন নাঈম, ডা. নুসরাত জামান সন্ধি, ডা. ছুমাইয়া মনিরা কাজল, ডা. মেহেদী হাসান, ডা. মিয়া মোহাম্মদ তাহমিদ হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ, উপজেলা যুব উন্নয়ন কমকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।

সূর্যকরোজ্জ্বলের মূল উদ্যোক্তা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বদরুল হাসান নিউজ টু নারায়ানগঞ্জ কে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকীতে নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এ দেয়াল পত্রিকার উদ্যোগ গ্রহন করা হয়।

বিশেষ এ দেয়ালিকার মাধ্যমে জাতির জনকের আদর্শ, চেতনা, দেশপ্রেমের বিরল দৃষ্টান্ত অনুসরণ করে উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নিবেদিত হওয়ার প্রেরণা পাবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:৫৭   ৪৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ