পাকিস্তানি জেনারেলদের প্রেতাত্মা এদেশে রয়ে গেছে - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাকিস্তানি জেনারেলদের প্রেতাত্মা এদেশে রয়ে গেছে - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
শনিবার, ১৮ মার্চ ২০২৩



পাকিস্তানি জেনারেলদের প্রেতাত্মা এদেশে রয়ে গেছে - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, পাকিস্তানি জেনারেলরা পরাজিত হয়ে বাংলাদেশ থেকে চলে গেছে কিন্তু তাদের প্রেতাত্মা স্বাধীনতাবিরোধীরা এদেশে এখনো রয়ে গেছে।

আজ রাজধানীর বাংলা একাডেমিতে ১৯৭১: গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর আয়োজিত ‘বিদ্রোহী মার্চ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধীরা পরাজয়ের গ্লানি এখনো ভুলতে পারেনি। তাই সুযোগ পেলেই পাকিস্তানের প্রশংসা করতে কার্পণ্য করে না। তাই এখনও শোনা যায় এরা নাকি পাকিস্তান আমলে ভালো ছিল। যারা বলে পাকিস্তান আমল ভালো ছিল, ব্যালটের মাধ্যমে তাদের রাজনৈতিক কবর রচনা করতে হবে।

বঙ্গবন্ধু অধ্যাপক ও ১৯৭১: গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের সভাপতি মুনতাসীর মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন মানিক চৌধুরী, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির, বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান এবং বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সাধারণ সম্পাদক ড. মুর্শিদা বিনতে রহমান।

অনুষ্ঠানে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক শাহরিয়ার কবির রচিত ‘আমার একাত্তর’ ও ‘আমাদের একাত্তর’ শিরোনামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন৷

বাংলাদেশ সময়: ২২:৩০:৫৫   ৪৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ