সিরাজগঞ্জে ৩ মণ গাঁজাসহ যুবক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিরাজগঞ্জে ৩ মণ গাঁজাসহ যুবক আটক
সোমবার, ২০ মার্চ ২০২৩



সিরাজগঞ্জে ৩ মণ গাঁজাসহ যুবক আটক

সিরাজগঞ্জের সদর উপজেলার ঠাকুরট্যাক এলাকায় অভিযান চালিয়ে ৩ মণ ৪০০ গ্রাম গাঁজাসহ ফারুক মিয়া (৩৬) নামে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব।

রোববার (১৯ মার্চ) ভোর রাতে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ঠাকুরট্যাক এলাকার সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের একটি ট্রাক তল্লাশি করে গাঁজাসহ ওই যুবককে আটক করা হয়।

আটক ফারুক মিয়া কুমিল্লা জেলার মুরাদনগর থানার পোয়া পাথর গ্রামের আবুল কালামের ছেলে।

র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাতে উপজেলার ঠাকুরট্যাক এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় চেকপোস্ট দেখে মাদক কারবারি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে আটক করে ট্রাকে তল্লাশি চালায়। এক পর্যায়ে ট্রাকে থাকা ২৪টি তেলের ড্রামের ভেতর থেকে মোট ১৩৭ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজার মূল্য ৪৭ লাখ ৯৫ হাজার টাকা। মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ট্রাক, ২৪টি তেলের ড্রাম ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আটক আবুল কালাম দীর্ঘদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জেলায় মাদকের ব্যবসা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে সদর থানায় মামলাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৫৩:২৩   ৪৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক
ঝুপড়ি ঘরে এক যুগ, সরকারি একটি ঘরের অপেক্ষায় খগেন মন্ডল
দেশে কোনো ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী
সালথায় সংঘর্ষের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুর সুগার মিলস হাইস্কুলে ঈদ-ই- মিলাদুন্নবী(সাঃ) উদযাপন
সদরপুরে পত্রিকায় সংবাদ প্রকাশের পর পাল্টে গেল স্কুলের বাউন্ডারীর চিত্র
অভিনেতা ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি
তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ
সালিশে বাইরের লোক, এরপরই একঘরে ভুক্তভোগী পরিবারের থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ