এল ক্লাসিকোতে রিয়ালকে হারাল বার্সেলোনা

প্রথম পাতা » খেলাধুলা » এল ক্লাসিকোতে রিয়ালকে হারাল বার্সেলোনা
সোমবার, ২০ মার্চ ২০২৩



এল ক্লাসিকোতে রিয়ালকে হারাল বার্সেলোনা

নিজেদের ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। দারুণ এ জয়ের মধ্য দিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে গেল কাতালান জায়ান্ট বার্সেলোনা। ফলে শিরোপার লড়াইয়ে আরো এগিয়ে গেল জাভির দল। ম্যাচে পিছিয়ে পড়ার পরও দুর্দান্ত কামব্যাকে আরো পয়েন্ট টেবিল ব্যবধান বাড়াল বার্সেলোনা।

রবিবার রাতে ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচের শুরুর দিকেই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। ম্যাচের ৯ মিনিটের সময় রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের নেওয়া শট বার্সার রাইট ব্যাক রোনাল্ড আরাউহোর গায়ে গেলে চলে যায় জালে। পিছিয়ে পড়ে গোল শোধের চেষ্টা করে যায় বার্সেলোনা। ম্যাচের ৪৫তম মিনিটে মেলে সাফল্য। সার্জিও রবার্তোর গোলে ম্যাচে সমতা ফেরায় বার্সেলোনা।

এরপর ম্যাচের একেবারে অন্তিম সময়ে আরেক গোল করে জয় ছিনিয়ে নেয় বার্সেলোনা। ৯২তম মিনিটে ফ্রাঙ্ক কেসি গোল করে দলকে গুরুত্বপূর্ণ এক জয় এনে দেন।

দারুণ এ জয়ে লা লিগায় ২৬ ম্যাচ শেষে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানেই আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১০:৫৬:৩২   ৫৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
আরেকটি বিশ্বকাপ, আবারও চ্যাম্পিয়ন স্পেন
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ