এবার রোবট দেবে স্বাস্থ্যসেবা

প্রথম পাতা » আন্তর্জাতিক » এবার রোবট দেবে স্বাস্থ্যসেবা
সোমবার, ২০ মার্চ ২০২৩



এবার রোবট দেবে স্বাস্থ্যসেবা

রোবট দিয়ে খাবার পরিবেশন, ঘরের কাজ করানোসহ নানা চমকপ্রদ কার্য সম্পাদনের খবর আগেই মিলেছে। তবে জার্মানির গবেষকরা এবার স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ একটি খাতে রোবটকে কাজে লাগাতে চাইছেন। অনেকটা নিরুপায় হয়েই এ পথে হাঁটছেন তাঁরা।

জার্মানিতে বয়স্ক ব্যক্তির সংখ্যা বাড়ছে। এতে প্রতিনিয়ত স্বাস্থ্যকর্মীর চাহিদা বাড়ছে। অনুমান করা হচ্ছে, ২০৫০ সালে জার্মানিতে ছয় লাখ ৭০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মীর পদ খালি থাকবে। তাই আগে থেকেই বিকল্প খোঁজার চেষ্টায় আছেন গবেষকরা।

চিকিৎসকদের সঙ্গে মিলে জার্মান গবেষকরা এমন একটি রোবট তৈরি করছেন, যা চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীদের কিছু কাজ অন্তত সম্পাদন করতে পারবে। এটি রোগীর যত্ন নেওয়ার পাশাপাশি তাদের রোগ নির্ণয়েও সক্ষম।

মিউনিখ ইনস্টিটিউট অব রোবটিকস অ্যান্ড মেশিন ইন্টেলিজেন্সে তৈরি রোবটটির নাম দেওয়া হয়েছে ‘জার্মি’। প্রাথমিক সাফল্য শেষে পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে আছে এই প্রকল্প। এতে রোবটিকসের পাশাপাশি আইটি ও থ্রিডির মতো উন্নত প্রযুক্তির সংমিশ্রণ ঘটেছে।

প্রকল্পের প্রধান গবেষক আব্দেল জালিল নাসেরি বলেন, ‘এটিএম থেকে আমরা যেভাবে টাকা তুলতে পারি, একই মডেলের মাধ্যমে আমরা হয়তো কখনো একটি নির্দিষ্ট প্রযুক্তির মাধ্যমে নিজেরাই শারীরিক পরীক্ষাগুলো করাতে পারব। রোবটের করা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অনেক দূর থেকে চিকিৎসক তা মূল্যায়ন করতে পারবেন। প্রত্যন্ত অঞ্চলে থাকা মানুষের জন্য যা মূল্যবান হয়ে উঠতে পারে।’

রোগ নির্ণয় ছাড়াও ঘর বা বৃদ্ধাশ্রমের মতো জায়গায় জার্মি খাবার পরিবেশন, পানির বোতল খুলে দেওয়া, রোগী পড়ে গেলে সাহায্যের আবেদন করা, এমনকি পরিবার বা বন্ধুদের ভিডিও কলে সংযুক্ত করার কাজও করতে পারবে।

অবসরপ্রাপ্ত চিকিৎসকরা ছাড়াও বর্তমানে কর্মরত চিকিৎসকরাও প্রতিনিয়ত পরীক্ষাগার পরিদর্শন করে জার্মির বিষয়ে নিজেদের মতামত জানাচ্ছেন। নাসেরি আশা করছেন, ২০৩০ সালের মধ্যেই সমাজে এই প্রযুক্তি ছড়িয়ে দেওয়া যাবে। এই গবেষক বলেন, মানুষকে এটি ব্যবহার করতে জানতে হবে, যেভাবে তারা এখন স্মার্টফোন ব্যবহার করে।

সূত্র : এএফপি

বাংলাদেশ সময়: ১০:৫৯:০৬   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ