টেকসই রপ্তানি প্রবৃদ্ধি নিশ্চিত ও নতুন বাজার খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » টেকসই রপ্তানি প্রবৃদ্ধি নিশ্চিত ও নতুন বাজার খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর
সোমবার, ২০ মার্চ ২০২৩



টেকসই রপ্তানি প্রবৃদ্ধি নিশ্চিত ও নতুন বাজার খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে টেকসই রপ্তানি প্রবৃদ্ধি নিশ্চিত এবং বাংলাদেশী পণ্যের জন্যে নতুন বৈশ্বিক বাজার অন্বেষণে একটি উপায় খুঁজে বের করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি আজ তাঁর সরকারি বাসভবন গণভবনে রপ্তানি বিষয়ক ১১তম বৈঠকে এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, ‘ইউক্রেন যুদ্ধের কারনে বিশ্ব অর্থনৈতিক মন্দা থেকে উদ্ভূত পরিস্থিতি বিশ্লেষণ করে টেকসই রপ্তানি প্রবৃদ্ধি অর্জনে পদেক্ষপ নিতে হবে।
প্রধানমন্ত্রী রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে এবং স্থানীয় বাজারকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি এসব পণ্যের জন্যে নতুন নতুন বাজার খুঁজতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধের কারনে চাহিদা বাড়ায় বাংলাদেশী পণ্যের জন্যে নতুন বাজার খোঁজার সুযোগ বিশ^ব্যাপী তৈরি হয়েছে। আমাদেরকে এসব বাজার ধরতে হবে।’
এছাড়া প্রধানমন্ত্রী ২০২৪ সাল নাগাদ মেয়াদ শেষ হতে যাওয়া বিদ্যমান রপ্তানি নীতিমালার সংশোধন, পরিবর্তন ও উন্নয়ন করে আরো চার কিংবা পাঁচ বছরের জন্যে নতুন রপ্তানি নীতিমালা প্রণয়নেরও আহ¦ান জানান।
তিনি বলেন, চলমান বৈশি^ক অর্থনৈতিক মন্দা, যুদ্ধের নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা এবং ২০২৬ সালের মধ্যে এলডিসি থেকে উত্তরনের পর বাংলাদেশে যেসব চ্যালেঞ্জ ও সুযোগ তৈরি হতে পারে তা বিশ্লেষণ করে নতুন রপ্তানি নীতি গ্রহণ করা উচিত।

চলবে….

বাংলাদেশ সময়: ১৫:২৫:৫৪   ৩৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ