দু’দেশের সম্পর্কের দৃঢ়তার প্রশংসা শি ও পুতিনের

প্রথম পাতা » আন্তর্জাতিক » দু’দেশের সম্পর্কের দৃঢ়তার প্রশংসা শি ও পুতিনের
সোমবার, ২০ মার্চ ২০২৩



দু’দেশের সম্পর্কের দৃঢ়তার প্রশংসা শি ও পুতিনের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু’দেশের সম্পর্কের দৃঢ়তার প্রশংসা করেছেন।
মস্কোয় চীনা প্রেসিডেন্টের সফরের প্রেক্ষাপটে সোমবার উভয়ে তাদের এ সম্পর্কের প্রশংসা করেন।
শি তার মস্কো সফরকে বন্ধুত্ব, সহযোগিতা ও শান্তির যাত্রা হিসেবে বর্ণনা করেছেন।
রুশ পত্রিকা রাশিয়ান গেজেটে শি তার স্বাক্ষরিত এক আর্টিকেলে বলেছেন, ‘আমি একটি যৌথ স্বপ্নের জন্যে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কাজ করতে উন্মুখ।’
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ কথা জানিয়েছে।
যদিও পশ্চিমা দেশগুলো ইউক্রেনে রুশ হামলাকে চীন নীরব সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করছে। কিন্তু চীন ইউক্রেন যুদ্ধে নিজেকে নিরপেক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।
এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি গত শুক্রবার বলেছেন ‘এই মুহুর্তে আমরা যুদ্ধ বিরতির প্রস্তাবকে সমর্থন করি না।’
গত সপ্তাহে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নিতে চীন গঠনমূলক ভূমিকা রাখবে।
পুতিন বেইজিংয়ের এ অবস্থানকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, রুশ-চীনা সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
পুতিনের আমন্ত্রণে শি সোমবার থেকে বুধবার পর্যন্ত মস্কো সফর করছেন।
সর্বশেষ গত বছর চীনে দ’ুজনের দেখা হয়েছিল। সে সময় পুতিন বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এছাড়া সেপ্টেম্বরে উজবেকিস্তানে একটি আঞ্চলিক সম্মেলনেও উভয়ের দেখা হয়।

বাংলাদেশ সময়: ১৫:২৯:৩০   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ