হবিগঞ্জে ১৫০ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » হবিগঞ্জে ১৫০ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ২
সোমবার, ২০ মার্চ ২০২৩



হবিগঞ্জে ১৫০ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ২

জেলার নবীগঞ্জ থেকে ১৫০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো- সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাঁচপাড়া গ্রামের মৃত কলিম উল্লার ছেলে আলী আহম্মেদ (৩৫) ও সিলেট সিটি কর্পোরেশনের শাহপরান এলাকার মৃত কচি মিয়ার ছেলে জামাল আহমদ (৪৮)।
এ সময় তাদের ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী আজ জানান, নবীগঞ্জের আউশকান্দি এলাকা থেকে দুই মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মাদকের মূল্য ৩ লাখ টাকা।
তিনি জানান-তাদেরকে আজ সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। অভিযানকারে তাদের সহযোগী আরও ২/৩ জন পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৫:৪২:২৮   ৩৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী
ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
পর্যটন অংশীদারিত্ব সুদৃঢ় করতে টোকিওতে বাংলাদেশ ট্যুরিজম সেমিনার অনুষ্ঠিত
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ না করার আহ্বান ঢাবি উপ-উপাচার্যের
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ