পুতিনের দখল করে নেয়া মারিউপোল পরিদর্শন

প্রথম পাতা » আন্তর্জাতিক » পুতিনের দখল করে নেয়া মারিউপোল পরিদর্শন
সোমবার, ২০ মার্চ ২০২৩



পুতিনের দখল করে নেয়া মারিউপোল পরিদর্শন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আকস্মিকভাবে মারিউপোল পরিদর্শন করেন। মস্কোর আগ্রাসন শুরুর পর ইউক্রেনের কাছ থেকে দখল করে নেয়া এ ভূখ-ে এটি ছিল তার প্রথম সফর। ক্রেমলিন রোববার একথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, সেখানে পুতিনের এমন সফরের ব্যাপারে ইউক্রেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
ক্রিমিয়া অধিগ্রহণের নবম বার্ষিকী পালন উপলক্ষে পুতিন এ উপদ্বীপ পরিদর্শন করার মাত্র কয়েক ঘণ্টা পর ক্রেমলিনের বিতরণ করা ভিডিও ফুটেজে তাকে হেলিকপ্টারে করে মারিউপোলে অবতরণ করতে দেখা যায়। আর এ বন্দর নগরী মস্কো অনেক দিন ধরে অবরোধ করে রাখার পর দখল করে নেয়।
রুশ নেতা শহরটি ঘুরে দেখেন এবং তাকে একটি গাড়ি চালাতে দেখা যায়। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, তিনি পুননির্মিত একটি মিউজিক্যাল থিয়েটার পরিদর্শন করেন এবং পুনর্গঠন কাজের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন।
রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে সম্প্রচার করা ভিডিও ফুটেজে দেখা যায়, একজন বাসিন্দা পুতিনকে বলছেন, ‘আমরা আপনার জন্য প্রার্থনা করছি।’ এ সময় ওই ব্যক্তি শহরটিকে ‘স্বর্গের একটি ছোট টুকরো’ হিসেবে উল্লেখ করে। ওই ফুটেজে দেখা যায়, পুতিনের এ সফর রাতে হয়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, শনিবার দিবাগত মধ্যরাতের পর রোববার প্রথম প্রহরে পুতিন এ সফর করেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পুতিনের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে পূর্ব দনবাস অঞ্চলে এটি তার প্রথম সফর ছিল এবং মস্কো মারিউপোল দখলের ঘোষণা দেয়ার প্রায় এক বছর পর তিনি সেখানে আসলেন।
মস্কোর বেপরোয়া বোমাবর্ষণ এবং নির্মম অবরোধের কারণে শহরটি বিধ্বস্ত হয়ে পড়ে। এ বন্দর নগরী আজভ সাগরের তীরে অবস্থিত।
এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টুইটার বার্তায় বলা হয়, পুতিন রাতে ‘একজন চোরের মতো’ শহরটি পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৫:৩২:০৩   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ