ঝড়-বৃষ্টি নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অধিদফতর

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঝড়-বৃষ্টি নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অধিদফতর
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩



ঝড়-বৃষ্টি নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অধিদফতর

গত কয়েকদিন ধরে দেশের কিছু কিছু স্থানে ঝড়-বৃষ্টি হয়েছে। তবে এ ঝড়-বৃষ্টির প্রবণতা কমে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (২১ মার্চ) আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়া সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

আবদুল হামিদ মিয়া বলেন, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় (২৬ থেকে ৫০ শতাংশ এলাকা) এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় (১ থেকে ২৫ শতাংশ এলাকা) অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানান তিনি।

এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, আগামী তিন দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

সোমবার (২০ মার্চ) সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সব বিভাগেই বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি ৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে। ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩২ ডিগ্রি সেলসিয়াস ছিল বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

এদিকে মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ঢাকায় মঙ্গলবার সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।

বাংলাদেশ সময়: ১৪:০২:৪৬   ৫২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জেলা ও দায়রা জজের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ অভিযান
সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে: ভূমিমন্ত্রী
আবহমানকাল থেকেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : তথ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ