সাতক্ষীরায় কাটানো দিনগুলো জীবনের শ্রেষ্ঠ সময় ছিল : প্রধান বিচারপতি

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরায় কাটানো দিনগুলো জীবনের শ্রেষ্ঠ সময় ছিল : প্রধান বিচারপতি
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩



সাতক্ষীরায় কাটানো দিনগুলো জীবনের শ্রেষ্ঠ সময় ছিল : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আমি ১৯৭৪ সালে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী ছিলাম। সে সময়ে ক্লাসের ফাঁকে কলেজের লেকে যেয়ে বসে থাকা, বরই খেতে খেতে বন্ধুদের সঙ্গে গল্প করা এগুলো সবই ছিল জীবনের রঙিন ইতিহাস।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক মিলনাতয়নে এসব কথা বলেন তিনি। এর আগে আগে সাতক্ষীরা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আবু ওদুদের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাড়িতে যান প্রধান বিচারপতি। পরবর্তীতে শিক্ষককে সঙ্গে নিয়ে সাতক্ষীরা সরকারি কলেজে আসেন তিনি।

স্মৃতিচারণ করে হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, কেউ যদি আমাকে প্রশ্ন করে জীবনের সবচেয়ে ভালো দিনগুলো কোথায় কাটিয়েছি জবাবে বলব, সাতক্ষীরায় কাটানো দিনগুলো জীবনের শ্রেষ্ঠ সময় ছিল। সাতক্ষীরা আমার জন্মস্থান না হলেও জীবনের রঙিন সময়গুলো আমি এখানে কাটিয়েছি।

তিনি আরও বলেন, প্রধান বিচারপতি একদিনে হইনি, এর পেছনে অনেকের অবদান রয়েছে। তাদের মধ্যে উল্লেখ্য অবদান রয়েছে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষকদের। বাবা-মা পরে শিক্ষকদের অবদান আমাদের জীবনে অনস্বীকার্য। এই প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা অমলিন হয়ে থাকবে চিরকাল।

উল্লেখ্য, ১৯৭৪ সালে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বাংলাদেশ সময়: ১৫:১৮:২২   ৪৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ