বিএনপির আন্দোলন ভাঁওতাবাজি : হানিফ

প্রথম পাতা » খুলনা » বিএনপির আন্দোলন ভাঁওতাবাজি : হানিফ
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩



বিএনপির আন্দোলন ভাঁওতাবাজি : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির আন্দোলন খেলা শেষ হয়ে গেছে। এটা আসলে তাদের ভাঁওতাবাজি। এই দেশে এমন কোনো রাজনৈতিক শক্তি নেই, যারা আন্দোলন করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পারে।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মাহবুবউল আলম হানিফ বলেন, আগামী সংসদ নির্বাচন সকল দলের অংশগ্রহণে এই সরকার ও কমিশনের অধীনেই হবে। যেসব দলের সক্ষমতা আছে তারা নির্বাচনে অংশ নেবে। যারা নির্বাচনে অংশ নেবে না, ভবিষ্যতে তারাই রাজনৈতিক সংকটে পড়বে।

তিনি আরও বলেন, শুরু থেকেই বিএনপির চরিত্র হলো নাশকতা করা। তবে এর ফল যে ভালো হয় না, বিএনপি তা হাড়ে হাড়ে টের পেয়েছে। বিএনপি অতীতের মতো ভবিষ্যতে আর নাশকতা করার সাহস পাবে না। তাই বিএনপির ১০ দফা নিয়ে কেউ ভাবছে না। বিএনপির ১০ দফা বিএনপির কাছেই থাক।

এ সময় আরও বক্তব্য রাখেন কুষ্টিয়ার দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশা, কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী। এ ছাড়াও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৫:২০:০৮   ৩৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের
বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে : খুলনা বিভাগীয় কমিশনার
সারাদেশে সমভাবে উন্নয়ন হচ্ছে : জ্বালানি প্রতিমন্ত্রী
আ. লীগের রাজনীতি দাফন হয়েছে দিল্লিতে : রাশেদ খান
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ
খুলনায় পরিবেশ সুরক্ষা ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনে আলোচনা
দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
গুজব রোধে নৈতিক শিক্ষার প্রসার জরুরি: প্রতিমন্ত্রী অমিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ