রমজান মাসে সুলভ মূল্যে রাজধানীতে দুধ, ডিম ও মাংস বিক্রয়ের উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » রমজান মাসে সুলভ মূল্যে রাজধানীতে দুধ, ডিম ও মাংস বিক্রয়ের উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩



রমজান মাসে সুলভ মূল্যে রাজধানীতে দুধ, ডিম ও মাংস  বিক্রয়ের উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে রাজধানীতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস ভ্রাম্যমাণ বিক্রয়ের উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

২৩ মার্চ বিকাল ৩ টায় রাজধানীর প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। রাজধানীর ২০টি স্থানে ১ রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত চলবে এ কার্যক্রম।

এ কার্যক্রমে গরুর মাংস প্রতি কেজি ৬৪০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯৪০ টাকা, ড্রেসড ব্রয়লার প্রতি কেজি ৩৪০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতিটি ১০ টাকা মূল্যে বিক্রয় করা হবে।

মাংস, দুধ ও ডিমের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে রমজান মাসে জনসাধারণ যেন সহজেই প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা মেটাতে পারে সে লক্ষ্যে ব্যবসায়ী, উৎপাদনকারী ও সাপ্লাই চেইন সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাণিসম্পদ অধিদপ্তর এ ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম বাস্তবায়ন করবে।

সচিবালয় সংলগ্ন আব্দুল গণি রোড, খামারবাড়ি, মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি, মিরপুর ষাট ফুট রাস্তা, আজিমপুর মাতৃসদন, পুরান ঢাকার নয়াবাজার, আরামবাগ, নতুন বাজার, মিরপুরের কালশী, খিলগাঁও রেলগেট, নাখালপাড়ার লুকাস মোড়, সেগুনবাগিচা কাঁচাবাজার, মোহাম্মদপুরের বসিলা, উত্তরার দিয়াবাড়ি, যাত্রাবাড়ি, গাবতলী, হাজারীবাগ, বনানীর কড়াইল বস্তি, কামরাঙ্গীরচর এবং রামপুরায় এ বিক্রয় কার্যক্রম চালু থাকবে।

বাংলাদেশ সময়: ১৯:৪২:২৭   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ
দেশে এলপিজির কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ