সিদ্ধিরগঞ্জে বিদেশী মদসহ ২ যুবক গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে বিদেশী মদসহ ২ যুবক গ্রেপ্তার
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩



সিদ্ধিরগঞ্জে বিদেশী মদসহ ২ যুবক গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ১০ বোতল বিদেশী মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো সিদ্ধিরগঞ্জ থানার সুমিলপাড়া সোনামিয়া মার্কেটের নুর মোহাম্মদের পুত্র মোঃ ফজলে রাব্বি (২৬) ও সুমিলপাড়া নতুন বাজারের আলমগীর হোসেনের পুত্র সিয়াম হোসাইন (১৯)।

সোমবার দিবাগত রাতে তাদের কে জেলার সিদ্ধিরগঞ্জ থানার এসও মন্ডল পাড়া কবরস্থান মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে জেলা গোয়েন্দা পুলিশ ১০ বোতল বিদেশী মদ উদ্ধার করে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক পলাশ কান্তি রায়,আরিফ শেখ ও সহকারী উপ-পরিদর্শক মো. রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাত ১১ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার এসও মন্ডল পাড়া কবরস্থান মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশী মদ সহ রাব্বি ও সিয়াম কে গ্রেপ্তার করে। এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বাদী হয়ে মামলা দায়ের করেছে।

বাংলাদেশ সময়: ২৩:০৩:১৪   ৪৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা : পরিবেশ প্রতিমন্ত্রী
‘ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’
কেতন আগরওয়ালের হত্যাকারীদের কঠোরতম শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
অবশেষে ফিরল সেই ‘সুপারগার্ল’
উন্মুক্ত ‘হেডলাইন’, এক পর্দায় অপূর্ব-চঞ্চল-ইয়াশ
এইচএসসিতে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
সাহিত্য-সংস্কৃতির চর্চা মানুষের চিন্তাকে প্রসারিত করে : বাণিজ্যমন্ত্রী
ফরিদপুরে পেঁয়াজ চাষীদের মাথায় হাত, বিক্রির টাকায় উঠছেনা খরচ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ