ঢাকায় সৌদি ভিসা সার্ভিস সেন্টার চালু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকায় সৌদি ভিসা সার্ভিস সেন্টার চালু
বুধবার, ২২ মার্চ ২০২৩



ঢাকায় সৌদি ভিসা সার্ভিস সেন্টার চালু

ভ্রমণ প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে ঢাকায় আনুষ্ঠানিকভাবে ভিসা সার্ভিস সেন্টার চালু করেছে সৌদি কোম্পানি পিআইএফ। এটি আরেক সৌদি কোম্পানি তাহাকমের সহযোগী প্রতিষ্ঠান।

মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভিসা সার্ভিস সেন্টারটির উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ, সৌদি দূতাবাসের কনসাল জেনারেল মেশারি আল থাইবি, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মসূচি পরিচালক ফাহাদ এবথনাইন প্রমুখ।

সৌদি আরবের এ ভিসা সার্ভিস সেন্টার থেকে আবেদনকারীদের বেশ কিছু সুবিধা দেয়া হবে। আশা করা হচ্ছে, সেন্টারটির মাধ্যমে ভিসা আবেদনের প্রক্রিয়া আরও কম সময়ে সম্পন্ন করা সম্ভব হবে। বর্তমানে ভিসা সেন্টারটি পর্যটন, ব্যবসা, পারিবারিকসহ অন্যান্য লক্ষ্যে ভ্রমণের বিষয়ে ‘ভিজিট ভিসার’ জন্য আবেদন গ্রহণ করছে। ওয়ার্ক ভিসা জমা দেয়ার প্রক্রিয়াও শিগগিরই শুরু হবে।

সৌদি কোম্পানি ভিসা অ্যান্ড ট্রাভেল সলিউশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহাদ সুলাইমান আল আমাউদ বলেন, ঢাকার ভিসা সেন্টারটি সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ অনুযায়ী, তার দেশে পর্যটন ও ব্যবসাকে আকৃষ্ট করার ক্ষেত্রে অবদান রাখবে।

শ্রমিক ও পর্যটকদের ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বাংলাদেশে আরও একটি সৌদি ভিসা সার্ভিস সেন্টার স্থাপনের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন আল আমাউদ।

সৌদি কোম্পানি পিআইএফের আশা, ভিসা সেন্টারটি বিভিন্ন উদ্দেশে সৌদি আরব যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ সেবা দেবে। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করবে।

বাংলাদেশ সময়: ১৩:১৭:৫৯   ৩৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু মোকাবিলা সহজ হবে না: স্বাস্থ্যমন্ত্রী
মিশরের বিপক্ষে ব্রাজিলের কষ্টার্জিত জয়
জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করলো আর্জেন্টিনা
ঈদের আনন্দে ঐক্যের বার্তা- সরিষাবাড়ীতে ভাটারা ইউনিয়ন বিএনপির পুনর্মিলনী ও সভা
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
এমপিদের প্রতিটি সিদ্ধান্ত ও বক্তব্য হতে হবে গণমুখী: জামায়াত আমির
জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে : শিল্পমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ