রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ভিয়েতনামের সক্রিয় ভূমিকা কামনা শাহরিয়ারের

প্রথম পাতা » ছবি গ্যালারী » রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ভিয়েতনামের সক্রিয় ভূমিকা কামনা শাহরিয়ারের
বুধবার, ২২ মার্চ ২০২৩



রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ভিয়েতনামের সক্রিয় ভূমিকা কামনা শাহরিয়ারের

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের স্বদেশে প্রত্যাবাসনে ভিয়েতনামের আরও সক্রিয় ভূমিকা কামনা করেছেন।
তিনি আশঙ্কা ব্যক্ত করেন যে, সংকট আরও দীর্ঘায়িত হলে অঞ্চলের নিরাপত্তার ওপর প্রভাব পড়বে এবং এসব লোক বঞ্চনার ঝুঁকিতে থাকবে।
বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠককালে শাহরিয়ার এ আহ্বান জানান।
রোহিঙ্গা সংকট সমাধানে ভিয়েতনামের অব্যাহত সহায়তার প্রশংসা করে প্রতিমন্ত্রী দ্রুত অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান)-এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য ভিয়েতনামের জোরালো সমর্থন কামনা করেন।
প্রতিমন্ত্রী ও ভিয়েতনামের রাষ্ট্রদূত উভয়েই বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উজ্জীবিত করতে তাদের দৃঢ় প্রতিশ্রুতি ও প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন।
ভিয়েতনামের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করে আলম দুই দেশের পারস্পরিক সুবিধার জন্য ভিয়েতনামের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর জোর দেন।
রাষ্ট্রদূত এখানে তার দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য বাংলাদেশ সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় উভয়কেই ধন্যবাদ জানান।
এছাড়া বিদায়ী রাষ্ট্রদূত আজ পররাষ্ট্র সচিব (জ্যেষ্ঠ সচিব) রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের সঙ্গেও সাক্ষাৎ করেন।

বাংলাদেশ সময়: ২২:৪৬:৪২   ৩০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে চার ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা
খালখনন কর্মসূচির সুফল ভোগ করছে জনগণ: তথ্য প্রতিমন্ত্রী
জামালপুরে অবৈধ চাল জব্দ,কালোবাজারি চক্র পলাতক
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে নিখোঁজ ২ কিশোরের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জে সতেরটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
ফ্যাসিবাদী সরকার আমদানি করা জ্বালানি ওপর নির্ভরশীলতা বাড়িয়েছিল : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
অর্থমন্ত্রীর সঙ্গে সর্বজনীন পেনশন স্কিমবিষয়ক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত
ঈদ উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে
যমুনা সার কারখানায় শ্রমিকদের বেতন থেকে ‘গণচাঁদা’ আদায়ের অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ