শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানে - আফিল উদ্দিন

প্রথম পাতা » খুলনা » শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানে - আফিল উদ্দিন
বুধবার, ২২ মার্চ ২০২৩



শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানে - আফিল উদ্দিন

সুজন মাহমুদ যশোর প্রতিনিধি : যশোরের শার্শায় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৩ সালের ৪৪ জন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১২ টার পর বিদ্যালয়ের হলরুমে বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জিয়াউর রহমান

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি।

তিনি বলেন আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত।আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে।তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে।বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার।শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবহেলিত এলাকায় স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করে হতদরিদ্র পরিবারের মেয়েদের পড়ালেখার সুযোগ সৃষ্টি করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন।পরিশেষে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন ভালো ফলাফল করে কলেজের নাম উজ্জলতর করার আহ্বান জানান।

এ সময় শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয় সভাপতি এম এম আসাদুজ্জামান সহ স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থিরা উপস্থিত ছিলেন

বাংলাদেশ সময়: ২২:৪৪:৪২   ৪৯৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক ১৭৫, জব্দ সাড়ে ৪ কোটি টাকার পণ্য
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী
কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা
ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ