পানি ব্যবস্থাপনায় আন্তর্জাতিক অর্থায়ন চায় বাংলাদেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পানি ব্যবস্থাপনায় আন্তর্জাতিক অর্থায়ন চায় বাংলাদেশ
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩



পানি ব্যবস্থাপনায় আন্তর্জাতিক অর্থায়ন চায় বাংলাদেশ

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় পানি ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিক অর্থায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

নিউইয়র্ক স্থানীয় সময় বুধবার (২২ মার্চ) জাতিসংঘ সদর দপ্তরে চলমান আন্তর্জাতিক পানি সম্মেলনের সাধারণ বিতর্কে বক্তব্য প্রদানকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ আহ্বান জানান।

তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আওতাধীন পানিবিষয়ক কর্মসূচি বাস্তবায়নে আন্তর্জাতিক অর্থায়ন বাড়াতে আমরা উন্নয়ন সহযোগী এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি জোরালো আহ্বান জানাই।

জাতিসংঘ আয়োজিত এটি প্রথম আন্তর্জাতিক পানি সম্মেলন। জাতিসংঘের সদস্য রাষ্ট্র, এর আওতাধীন বিভিন্ন অঙ্গ-সংস্থাগুলো এবং অন্যান্য অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বৈশ্বিক পানিবিষয়ক কর্মসূচির বাস্তবায়নে কাঙ্ক্ষিত অগ্রগতি পর্যালোচনাকে সামনে রেখে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনার ওপর জোর দেন।

মন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ে একটি কার্যকর ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা তৈরিতে সরকার ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০’ নামে একটি ১০০ বছর মেয়াদি পরিকল্পনা এবং ‘বাংলাদেশ পানি আইন ২০১৩’ প্রণয়ন করেছে।

পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বিশেষ করে পানি-সংক্রান্ত জলবায়ু অভিযোজনের জন্য সীমিত আন্তর্জাতিক অর্থায়নের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি টেকসই পানি ব্যবস্থাপনার জন্য অভিযোজন অর্থায়নসহ আন্তর্জাতিক অর্থায়ন বাড়ানোর ওপর বিশেষ গুরত্বারোপ করেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের জোরালো আহ্বান জানান।

পানি সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও মন্ত্রীসহ শতাধিক প্রতিনিধি অংশ নেন।

বাংলাদেশ সময়: ১২:৫৬:৫২   ৩৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭
মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
বোয়ালমারীতে নেশাগ্রস্ত জামাইয়ের কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল মায়ের
আলফাডাঙ্গায় চাচা-ভাতিজা হত্যা মামলার আসামি উকিল শেখ গ্রেপ্তার
সুস্থ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: চীফ হুইপ
সরিষাবাড়ী উপজেলা বিএনপি সভাপতি আজিম উদ্দিন আর নেই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ