টানা তিনদিন পঞ্চগড়ের তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

প্রথম পাতা » ছবি গ্যালারী » টানা তিনদিন পঞ্চগড়ের তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫



টানা তিনদিন পঞ্চগড়ের তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। টানা তিনদিন ধরে তেঁতুলিয়া উপজেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই আছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় সেখানে রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

আবহাওয়া অফিস জানায়, সকাল ৯টায় বাতাসের আদ্রতা ছিল ৮৪ শতাংশ। গতদিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে একই দিন ভোর সকাল ছয়টায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৯ শতাংশ।

সরেজমিনে দেখা গেছে, দিনের বেলায় খানিকটা রোদেলা ও উষ্ণ আবহাওয়া থাকলেও সন্ধ্যা নামার পর থেকে পরদিন সকাল পর্যন্ত বাড়ছে শীতের দাপট। পাশাপাশি কুয়াশার পরিমাণও বেড়ে যাওয়ায় চলাচলে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে।

শীতপ্রবণ এ অঞ্চলে শীত মৌসুমের শুরুতেই এমন তাপমাত্রা নেমে আসায় স্থানীয়দের মধ্যে শীত মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে দেখা গেছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীত নিবারণের চেষ্টায় গরম কাপড় পড়তে দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে বলেন, টানা তিনদিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে রেকর্ড করা হচ্ছে। বলা যায় যা সর্বনিম্ন তাপমাত্রা।

তবে ধীরে ধীরে তাপমাত্রা কমে গিয়ে শীতের তীব্রতার বাড়বে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১:৫০:৩৬   ১৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ