‘সন্ত্রাসীদের’ সন্ধানে মালিতে প্রবেশ করে নাইজারের সেনাবাহিনী : মন্ত্রণালয়

প্রথম পাতা » আন্তর্জাতিক » ‘সন্ত্রাসীদের’ সন্ধানে মালিতে প্রবেশ করে নাইজারের সেনাবাহিনী : মন্ত্রণালয়
শনিবার, ২৫ মার্চ ২০২৩



‘সন্ত্রাসীদের’ সন্ধানে মালিতে প্রবেশ করে নাইজারের সেনাবাহিনী : মন্ত্রণালয়

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার বলেছে, তাদের সেনারা গত সপ্তাহে অভিযান চালিয়ে ৭৯ ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছে। প্রতিবেশি দেশ মালিতে হামলায় তারা জড়িত ছিল। খবর এএফপি’র।
মন্ত্রণালয় জানায়, গত ১০ মার্চ নাইজারের পশ্চিমাঞ্চলীয় তিলোয়া শহরে সেনাবাহিনীর সদস্যরা হামলার শিকার হওয়ার পর তাদের জিহাদি বিরোধী আলমাহাউ অভিযানের সৈন্যরা অনুসন্ধান অভিযান শুরু করে।
বিস্তীর্ণ তিলাবেরির পশ্চিমাঞ্চলীয় আরেকটি শহর ইন্তাগামেই গত মাসে কমপক্ষে ১৭ নাইজেরীয় সৈন্য নিহত হওয়ার পর তাদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। তিলাবেরি হচ্ছে জিহাদি হামলার কারণে বর্তমানে জরুরি অবস্থার মধ্যে থাকা বেশ কয়েকটি অঞ্চলের অন্যতম।
মন্ত্রণালয় জানায়, ১০ ফেব্রুয়ারিতে চালানো হামলার কথিত অপরাধীদের আস্তানা মালির হামাকাত এলাকায় বিমান ও স্থলবাহিনী এই অভিযান চালায়।
এএফপি’র পক্ষ থেকে নিরাপত্তা সূত্রকে জানানো হয়, মালিতে অভিযানের ব্যপকতা ছিল ‘নজিরবিহীন’।
এ অভিযানের সময় সামরিক বাহিনীর কোন সদস্য হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে মন্ত্রণালয় কিছু জানায়নি।
এই অঞ্চল ২০১৭ সাল থেকে আল-কায়েদা এবং ইসলামিক স্টেট নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত সশস্ত্র গ্রুপগুলোর হাতে বারবার হামলার শিকার হয়।

বাংলাদেশ সময়: ১৪:৪৭:১১   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ