‘বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে’
রবিবার, ২৬ মার্চ ২০২৩



‘বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে’

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (২৬ মার্চ) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনদের আমরা বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করেছি। কয়েকজন এখনও পালতক রয়েছে। তাদেরও ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীরা পৃথিবীর যেখানে আছে, সেখানেই আমরা যোগাযোগ করছি। তাদের ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের জন্য আমরা চেষ্টা করছি।

আসাদুজ্জামান খান বলেন, মার্চের প্রত্যেকটা দিনকেই আমরা গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালন করে থাকি। ২৫ মার্চের ওই রাতে মাত্রা ৬ ঘণ্টার মধ্যে কয়েক হাজার বাঙালিকে হত্যা করা হয়েছিল। সেদিন রাতেই বঙ্গবন্ধুর ঘোষণাটি আসলো, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। তারপর থেকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করি।

তিনি বলেন, ২৫ মার্চ কালরাতকে বৈশ্বিকভাবে ‘গণহত্যা দিবস’ হিসেবে স্বীকৃতির জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে।

এরআগে, সকাল ৮টায় মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি রাজারবাগ পুলিশ লাইন্স শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ সময় একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে‌। বিউগলে বেজে উঠে করুণ সুর।

বাংলাদেশ সময়: ১২:৫৫:১৭   ২৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চলে গেলেন মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা জেসি জ্যাকসন
খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ৯
মন্ত্রী ও প্রতিমন্ত্রী মর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ
স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেলো নেপাল
ঈদে বলিউডে অভিষেক হচ্ছে আরিফিন শুভর
সৌদির অনুরোধে ৩ পাকিস্তানি সেনাকে মুক্তি দিল আফগানিস্তান
এটিএম কামালের পিতা-মাতা নারী শিক্ষায় আলো জ্বালিয়েছেন: রাব্বি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নতুন প্রধানমন্ত্রী শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ