প্রকাশ্যে বিয়ের প্রস্তাব পেলেন রাশমিকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রকাশ্যে বিয়ের প্রস্তাব পেলেন রাশমিকা
সোমবার, ২৭ মার্চ ২০২৩



প্রকাশ্যে বিয়ের প্রস্তাব পেলেন রাশমিকা

‘পুষ্পা’খ্যাত অভিনেত্রী রাশমিকা মানদানা প্রকাশ্যে বিয়ের প্রস্তাব পেয়েছেন। লাল রঙের পোশাক পরা রাশমিকাকে দেখে মাথা ঠিক রাখতে পারেননি বিয়ের প্রস্তাবকারী।

ঘটনার সূত্রপাত মুম্বাই বিমানবন্দর। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে রাশমিকাকে। সাংবাদিকদের ক্যামেরায় ধরে পড়ে, সেখানে রাশমিকা একটি লাল রঙের পোশাক পরেছিলেন।

ভারতীয় তেলুগু ভাষার ক্রাইম অ্যাকশন থ্রিলারে ভরা জনপ্রিয় সিনেমা পুষ্পা। আর এ সিনেমায় অভিনয় করে আকাশছোঁয়া জনপ্রিয়তা পান এ অভিনেত্রী।

জনপ্রিয়তা আরও বেড়েছে রাশমিকার রূপ, গুণ আর দক্ষ অভিনয়শৈলীর কারণে। যে কারণে এখন শুধু দক্ষিণী ইন্ডাস্ট্রি নয়, সারা ভারত পেরিয়ে বাংলাদেশেও রয়েছে তার ফ্যান ফলোয়ার। ভক্তদের ভালোবাসা পেয়ে প্রায়ই নিজের ব্যক্তিগত অনেক তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি।

মুম্বাই বিমানবন্দর থেকে বেরিয়ে দর্শকের উদ্দেশে একটি ভিডিও শেয়ার করেন তিনি। ভিডিওতে রাশমিকাকে দেখা যায় লাল মিরর ওয়ার্ক করা শারারা পোশাকে। পোশাকের সঙ্গে মিল রেখে মানানসই সাজ আর কানে ঝুমকা আর হাতে চুড়িও পরেছিলেন এ অভিনেত্রী।

পোস্ট করা এ ভিডিও দেখে রাশমিকার ফ্যান ফলোয়ারের একজন রাশমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। ভিডিওর কমেন্টে ওই ভক্ত লিখেছেন, ‘ম্যাডাম, আপনি আমাকে বিয়ে করবেন? আমি বেকার কিন্তু কথা দিচ্ছি আপনাকে ভালোবাসায় ভরিয়ে রাখব।’ ভক্তের এমন বিয়ের প্রস্তাবে অবশ্য কোনো মন্তব্য করেননি জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মানদানা।

বাংলাদেশ সময়: ১২:৪১:৩২   ৩৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ