প্রথমবারের মতো বিদেশি ট্যাংক সহায়তা পেল ইউক্রেন

প্রথম পাতা » আন্তর্জাতিক » প্রথমবারের মতো বিদেশি ট্যাংক সহায়তা পেল ইউক্রেন
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩



প্রথমবারের মতো বিদেশি ট্যাংক সহায়তা পেল ইউক্রেন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো বিদেশি ট্যাংক সহায়তা পেয়েছে কিয়েভ। সোমবার (২৭ মার্চ) ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ জানিয়েছেন, তার দেশ ব্রিটেনের কাছ থেকে ট্যাংক এবং আরও কয়েকটি দেশের কাছ থেকে আর্মার্ড ভেহিকল বা সাঁজোয়া যানসহ বেশ কিছু সামরিক যান সহায়তা পেয়েছে।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা এক পোস্টে ট্যাংক এবং সাঁজোয়া যান সহায়তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে রেজনিকভ বলেছেন, ‘আজ, আমি এয়ারবোর্ন ফোর্সের কমান্ডার মেজর জেনারেল ম্যাকসিম মাইক মাইরোদস্কি এবং আমাদের প্যারাট্রুপারদের সঙ্গে সাঁজোয়া ইউনিটে নতুন সংযোজিত অস্ত্র পরীক্ষা করার সম্মান লাভ করেছি।’

রেজনিকভ জানান, তারা যুক্তরাজ্য থেকে চ্যালেঞ্জার (মেইন ব্যাটল ট্যাংক), স্ট্রাইকার (ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল) এবং ক্যুগার (মাইন-প্রতিরোধী পদাতিক যান) পেয়েছেন যুক্তরাষ্ট্র থেকে এবং জার্মানির কাছ থেকে পেয়েছেন মার্ডারস (ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল)।

এ সময় রেজনিকভ ইউক্রেনীয় মিত্রদের তাদের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘এক বছর আগেও কেউ কল্পনা করেনি যে, আমাদের মিত্রদের সমর্থন এত শক্তিশালী হবে। কেউ ভাবতে পারেনি যে, সমগ্র সভ্য দুনিয়া পুনরায় একজোট হবে এবং রক্তাক্তপিপাসু আগ্রাসী, সন্ত্রাসী দেশ রাশিয়াকে প্রতিহত করবে।’
রেজনিকভ বলেন, ‘তবে এ বছর সবকিছু বদলে গেছে। ইউক্রেন পৃথিবী বদলে দিয়েছে। ইউক্রেনের জনগণের ধৈর্যশীলতা এবং আমাদের সেনাবাহিনীর দক্ষতা সবাইকে নিশ্চিত করেছে যে ইউক্রেনই জিতবে।’

বাংলাদেশ সময়: ১১:২৮:১৬   ৩৮৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বিশ্বের ১৬ অঞ্চলে খাদ্যসংকট তীব্র হওয়ার আশঙ্কা, দুর্ভিক্ষের সতর্কতা জাতিসংঘের
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
শান্তির প্রতীক তুলে ধরে মিস ইউনিভার্স মঞ্চে দুয়োধ্বনির মুখে মিস ইসরাইল
রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট
প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জনের প্রাণহানি
ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ