পুত্র সন্তানের মা হলেন মাহিয়া মাহি

প্রথম পাতা » ছবি গ্যালারী » পুত্র সন্তানের মা হলেন মাহিয়া মাহি
বুধবার, ২৯ মার্চ ২০২৩



পুত্র সন্তানের মা হলেন মাহিয়া মাহি

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি মা হলেন। তিনি পুত্র সন্তানের মা হয়েছেন।

মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাত ১১টা ২০ মিনিটে তিনি পুত্র সন্তানের জন্ম দেন।

মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রেগুলার চেকআপের জন্য মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আনা হয় মাহিয়া মাহিকে। চিকিৎসক চেকআপের পর তাকে দ্রুত ভর্তি করানোর পরামর্শ দেন। পরে মাহিকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়। রাত ১১টা ২০ মিনিটে মাহি একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। আল্লাহর রহমতে মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন।

তিনি মাহি ও তার সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মাহি নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‌‌‘সবাই আমাদের জন্য দোয়া করবেন’।

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন মাহিয়া মাহি। তার আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ২০১৬ সালে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি।

বাংলাদেশ সময়: ১১:৩৬:৫৬   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ প্রতিরোধে র‍্যাব-১১’র ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত
পর্দায় সুলতান সালাউদ্দিন আইয়ুবির বীরত্বগাথা
যে কারণে বিয়ে ভাঙে অভিষেক-কারিশমার
কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয় নিমার্ণের স্থান এ বছরই চূড়ান্ত হবে : ইউজিসি
ইরানের হামলার পর তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন
প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ
বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ