বায়ুদূষণে ষষ্ঠ স্থানে ঢাকা, ভয়াবহ অবস্থা বারিধারায়

প্রথম পাতা » ছবি গ্যালারী » বায়ুদূষণে ষষ্ঠ স্থানে ঢাকা, ভয়াবহ অবস্থা বারিধারায়
বুধবার, ২৯ মার্চ ২০২৩



বায়ুদূষণে ষষ্ঠ স্থানে ঢাকা, ভয়াবহ অবস্থা বারিধারায়

বায়ুমানে বিশ্বের দূষিত শহরের তালিকায় বুধবার (২৯ মার্চ) ষষ্ঠ স্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। এদিন সকাল ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৭২, যা বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করছে।

বিশ্বের অন্যান্য শহরের মধ্যে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকলেও বাংলাদেশের শহরগুলোর মধ্যে রাজধানীর অভিজাত এলাকা বারিধারার অবস্থা আরও খারাপ। এদিন সকালে বারিধারার একিউআই স্কোর ছিল ১৮৯।

ঢাকায় চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি, বছরের এ চার মাস ঢাকার বায়ু বেশি দূষিত থাকে। এর মধ্যে জানুয়ারিতে বায়ুর মান থাকে সবচেয়ে বেশি খারাপ।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না তা জানিয়ে থাকে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

বাংলাদেশ সময়: ১১:৩৯:৫৪   ২৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে এলাকাবাসীর মাদকবিরোধী অভিযান ১ কেজি গাঁজা উদ্ধার ও পুলিশের কাছে হস্তান্তর
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
ইরানে মার্কিন-ইসরায়েল আগ্রাসন বন্ধের দাবিতে ফরিদপুরে আইনজীবীদের বিক্ষোভ
সতর্কবার্তা উপেক্ষা করেই সৌদির তেলখনিতে ইরানের হামলা
নারায়ণগঞ্জে পাইপগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার
দেশে এলো ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত আহমেদ আলীর মরদেহ
কোনো চাঁদাবাজি চলবে না, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ রয়েছে: ডিএসসিসির প্রশাসক
ইরানের সঙ্গে যুদ্ধ সমাপ্তি নিয়ে ইসরাইলের বিষয়ে যা বললেন ট্রাম্প
হাদি হত্যার আসামিদের দেশে ফেরাতে কাজ চলছে: আইজিপি
সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ