নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিক নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিক নিহত
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩



নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিক নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আরমাদা স্পিনিং মিলস লিমিটেড-২ এ নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

নিহতরা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কচ্ছপিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে পিয়াস (২০), একই গ্রামের বেলাল সওদাগরের ছেলে পাভেল (২৩) এবং জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার বগারচর গ্রামের মুকুল হোসেনের ছেলে মনোয়ার হোসেন (২৫)। তারা ঠিকাদারের অধীনে দৈনিক মজুরি ভিত্তিতে ওই কারখানায় নির্মাণ শ্রমিকের কাজ করছিল। ঘটনার পর থেকে ঠিকাদার ইব্রাহিম খান পলাতক রয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, পাঁচতলা ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিক ভবন থেকে নিচে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তারা মারা যান।

বাংলাদেশ সময়: ১১:২১:৫৩   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


১০ বছর পর প্রিমিয়ার লিগে হুল সিটি
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের প্রধানের সাক্ষাৎ
ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো
ইউক্রেনে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা নিশ্চিত করেছে রাশিয়া
নেত্রকোণায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও চাল বিতরণ
সরিষাবাড়ীতে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, খুশি কৃষকেরা
দক্ষ মানবসম্পদ উন্নয়নে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত : বাণিজ্যমন্ত্রী
উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন প্রণয় ভার্মা
প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ