ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৭

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৭
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৭

ফরিদপুরের ভাঙ্গায় সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের আড়ুয়া মাঠ নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাসটি ছিটকে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে আহত হন ১৭ জন যাত্রী।
খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ১৭ জন যাত্রীই আঘাত পেয়ে ক্ষত-বিক্ষত হয়েছেন। তাদের মধ্যে রাহাত নামক একজনের অবস্থা আশঙ্কাজনক।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর আলম জানান, এ পর্যন্ত ১৭ জন আহত রোগী ভর্তি হয়েছেন।
একজনের অবস্থা গুরুতর।

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর জানান, ঢাকা থেকে মাদারীপুরগামী সার্বিক পরিবহনের একটি বাস ঘটনাস্থল অতিক্রম করার সময় বরিশাল থেকে ঢাকাগামী সুপারি বহনকারী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আমরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি।

বাংলাদেশ সময়: ১৭:৩৮:৩০   ১৪৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চান অ্যাটর্নি জেনারেল
কোনো খরচ ছাড়াই মালয়েশিয়ায় যাচ্ছেন বোয়েসেলের ১১২ কর্মী
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ইউএনএফপিএ প্রতিনিধির আলোচনা
আইনের শাসন প্রতিষ্ঠায় অপরাধীদের বিচারে কঠোর অবস্থানে সরকার: আইনমন্ত্রী
প্রাণিসম্পদ খাতের আধুনিকায়নে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
স্পীকারের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ
সাভারে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি মেনে কাজে ফিরেছেন শ্রমিকরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ