ড্র করলেই চ্যাম্পিয়ন ঋতুপর্ণারা

প্রথম পাতা » খেলাধুলা » ড্র করলেই চ্যাম্পিয়ন ঋতুপর্ণারা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



ড্র করলেই চ্যাম্পিয়ন ঋতুপর্ণারা

নারী ফুটবল লিগের চ্যাম্পিয়নের দোরগোড়ায় রাজশাহী স্টারস এফসি। ১৩ ফেব্রুয়ারি নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়ন হবেন ঋতুপর্ণারা। ১০ ম্যাচে তখন ঋতুপর্ণা-আফিদাদের হবে ২৮ পয়েন্ট, যা অন্য দলের হওয়ার আর সুযোগ থাকবে না।

১৩ দিন বিরতির পর আজ নারী ফুটবল লিগ পুনরায় শুরু হয়েছে। আজ নিজ নিজ ম্যাচ জয় পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও রাজশাহী স্টারস। রাজশাহী ৮-০ গোলে সদ্যপুষ্করণীকে হারায়।

সাফ অ-১৯ টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া আলপি আক্তার ক্লাবের জার্সিতেও ফর্ম অব্যাহত রেখেছেন। দেশে ফিরেই তিনি হ্যাটট্রিক করেছেন। আলপি হ্যাটট্রিক করলেও জোড়া গোল করে ম্যাচ সেরা হয়েছেন ঋতুপর্ণা চাকমা। প্রীতি, মুনকি একটি করে এবং একটি আত্নঘাতী গোল হয়।

দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ১৮-০ গোলে গত আসরের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমিকে হারায়। সুলতানা একাই ৯ গোল করেন। বৃষ্টি হ্যাটট্রিক, উন্নতি, তনিমা জোড়া এবং হালিমা এক গোল করেন। এই জয়ে সেনাবাহিনী ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। শেষ ম্যাচে রাজশাহীকে হারালে দুই দলের পয়েন্ট সমান ২৭ হবে। তখন শিরোপা নির্ধারণের জন্য প্লে অফ হবে। ফরাশগঞ্জ আজ ও শেষ রাউন্ডের ম্যাচ জিতলে তাদেরও ২৭ পয়েন্ট হবে। সেক্ষেত্রে তিন দলই পুনরায় শিরোপার জন্য লড়বে।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:২৮   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ