৭৬ লাখ টাকার হেরোইনসহ ‘দরবেশ’ আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৭৬ লাখ টাকার হেরোইনসহ ‘দরবেশ’ আটক
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩



৭৬ লাখ টাকার হেরোইনসহ ‘দরবেশ’ আটক

খুলনা সদরের বাসিন্দা মো. শফি ফকির (৩২)। মাজারের দরবেশ ছদ্মবেশে নিয়মিত যাতায়াত করতেন রাজশাহীতে। আর এভাবেই দীর্ঘদিন থেকে রাজশাহীর সীমান্তবর্তী গোদাগাড়ী থেকে ভারতীয় হেরোইন সংগ্রহ করে পাচার করতেন।

অবশেষে ৭৬ লাখ টাকার হেরোইন পাচারের সময় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) কাছে আটক হয়েছেন এই মাদক ব্যবসায়ী। বুধবার (২৯ মার্চ) বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়া বাইপাস মোড়স্থ হাজী সুপার মার্কেটের তাপস জুয়েলার্সের সামনে থেকে হেরোইনসহ তাকে আটক করা হয়। মো. শফি ফকির খুলনা সদর উপজেলার আশরাফুল মামুর এলাকার মৃত মাহাবুবুল আলমের ছেলে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র‍্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, শফি ফকির মাজারের দরবেশ ছদ্মবেশে রাজশাহীর অলি ফকিরের মাজারে নিয়মিত যাতায়াত করতেন। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী ফেরার পথে র‍্যাবের একটি অভিযানিক দল তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন, র‍্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

এ ঘটনায় রাজশাহীর গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‍্যাব।

বাংলাদেশ সময়: ১২:১৭:২৮   ৪২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গভীর রাতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার, নেতৃত্বে ছাত্রদল নেতা তুষার মাহমুদ
ফতুল্লায় ২০ বোতল এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান
পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ
সদরপুরে ভ্রাম্যমান আদালতে এক যুবকের কারাদণ্ড
শেরপুরে পৌরসভার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
জ্ঞানভিত্তিক সমাজ গড়তে পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান
চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ২
আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়ে বাংলাদেশ ও চিলির আলোচনা
বৃক্ষরোপণ করলেই হবে না, গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ