শরীয়তপুরে ডি-নথি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শরীয়তপুরে ডি-নথি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩



শরীয়তপুরে ডি-নথি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

জেলার সব সরকারি দপ্তর সমূহের কার্যক্রমকে ডিজিটাল নথির আওতায় আনতে কর্মকর্তা কর্মচারীদের দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
জেলা প্রশাসন ও জেলা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এই ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. পারভেজ হাসান সভাপতি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সামশুন্নাহার। জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার সৈয়দ জাকির হোসেনের সঞ্চালনায় ও পরিচালনায় প্রশিক্ষণে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ৪০ জন কর্মকর্তা কর্মচারী অংশ নিয়েছেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ডি-নথি ব্যবস্থাপনাটি সম্পূর্ণ সক্রিয় করা গেলে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের উদ্যোগটি অত্যন্ত গতিশীল হবে। তাই তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা যেন প্রশিক্ষণের মধ্যেই সীমাবদ্ধ না থাকি, এটিকে কার্যকর করে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে নিজেরাও অংশীদার হই।

বাংলাদেশ সময়: ১২:৩৮:০৬   ৩৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার
ফরিদপুরে উল্টো রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
টানা বৃষ্টি-বন্যায় অস্থির কাঁচাবাজার, বাড়ল সবজি-মাছের দাম
সাতক্ষীরায় মাদক ও চোরাই পণ্যসহ দুইজন আটক
ঝিনাইদহে সড়কে ডাকাতি, ডাকাত সর্দারসহ গ্রেফতার ৩
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের আওতামুক্ত থাকবে মেক্সিকোর ৮০ শতাংশের বেশি রপ্তানি পণ্য
সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে রাজশাহী: ভূমিমন্ত্রী মিনু
শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান
নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ