ফিলিপাইনে ফেরিতে আগুনে ১০ জনের প্রাণহানি

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফিলিপাইনে ফেরিতে আগুনে ১০ জনের প্রাণহানি
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩



ফিলিপাইনে ফেরিতে আগুনে ১০ জনের প্রাণহানি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বুধবার গভীর রাতে যাত্রীবাহী একটি ফেরিতে আগুন লেগে এতে অন্তত ১০ যাত্রীর প্রাণহানি হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা বৃহস্পতিবার এ কথা জানান।
প্রাথমিক এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে, বাসিলান প্রদেশের দুর্যোগ হ্রাস ও ব্যবস্থাপনা অফিসের প্রধান নিক্সন অ্যালোঞ্জো স্থানীয় একটি রেডিওকে বলেন, সমুদ্রে ঝাঁপ দেওয়া সাতজন যাত্রী নিখোঁজ রয়েছে এবং অন্তত ১৯৫ যাত্রী ও ৩৫ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। খবর সিনহুয়ার।
তিনি বলেন, উদ্ধারকারীরা জাহাজে চারটি মৃতদেহ খুঁজে পায় এবং ছয়জনকে জীবিত উদ্বার করেছে।
আলোঞ্জো বলেন, পানিতে ঝাঁপ দেওয়া যাত্রীরা ডুবে মারা গেছে, আবার কেউ কেউ দগ্ধ হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
অ্যালোঞ্জো আরো জানান, এম/ভি লেডি মেরি জয় ফেরিটি জোলো থেকে জাম্বোয়াঙ্গা শহরের দিকে যাওয়ার পথে বুধবার রাত স্থানীয় সময় ১০টার দিকে বাসিলান প্রদেশের হাদজি মুহাম্মদ শহরের বালুক-বালুক দ্বীপের জলে পৌঁছলে সেটিতে আগুন ধরে যায়।
ফিলিপাইন কোস্ট গার্ড ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে, তারা অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তায় কর্মী ও জাহাজ মোতায়েন করেছে। তবে তারা হতাহতের বিষয়ে বিস্তারিত জানায়নি।

বাংলাদেশ সময়: ১২:০২:২৫   ৩৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পদত্যাগপত্রে কী বার্তা দিয়ে গেলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও
অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত
জাতিসংঘে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব গৃহীত
রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্পের হুঁশিয়ারি
পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলা, ১২ সেনাসহ নিহত ২৭
ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের আওতামুক্ত থাকবে মেক্সিকোর ৮০ শতাংশের বেশি রপ্তানি পণ্য
রাহুলের সাফ কথা শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও মোদির প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ