যশোরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

প্রথম পাতা » খুলনা » যশোরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু
শনিবার, ১ এপ্রিল ২০২৩



যশোরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

জেলার অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে শুক্রবার সন্ধ্যায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে সুব্রত দাস (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
মৃত সুব্রত দাস ধোপাদী গ্রামের পশুপতি দাসের ছেলে। সে ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুব্রত দাস নিজ বাড়িতে বিদ্যুতের হোল্ডারে বাল্ব লাগানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়।তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক অথই সাহা বলেন,স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই সুব্রত’র মৃত্যু হয়েছে।
অভয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) হরষিত রায় জানান, এ ঘটনায় থানায় সাধারন ডায়েরী দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:১২:১০   ৩৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ