পোপ ফ্রান্সিস হাসপাতাল ছাড়ছেন

প্রথম পাতা » আন্তর্জাতিক » পোপ ফ্রান্সিস হাসপাতাল ছাড়ছেন
শনিবার, ১ এপ্রিল ২০২৩



পোপ ফ্রান্সিস হাসপাতাল ছাড়ছেন

ব্রঙ্কাইটিসের চিকিৎসার জন্য তিন রাত হাসপাতালে থাকার পর পোপ ফ্রান্সিস শনিবার হাসপাতাল ত্যাগ করবেন এবং ফেরার পর তিনি খ্রিস্টীয় ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সপ্তাহের প্রস্তুতি শুরু করবেন।
৮৬ বছর বয়সী পোপকে শ্বাসকষ্টের কারণে বুধবার রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়। তবে অ্যান্টিবায়োটিক দেওয়ার পর তার অবস্থার উন্নতি হয়েছে। খবর এএফপি’র।
ভ্যাটিকান প্রকাশিত এক ভিডিও ফুটেজে পোপকে শুক্রবার হাসপাতালে শিশুদের ক্যান্সার ওয়ার্ড পরিদর্শন করতে এবং তাদের হাতে চকলেট ইস্টার এগ তুলে দিতে দেখা গেছে । ৭ দিনের বাচ্চা ছেলেকে বাপ্তিস্ত হিসাবে বরণ করেন।
ভ্যাটিকানের মুখপাত্র ম্যাটিও ব্রুনি বলেছেন, ফ্রান্সিস শুক্রবার হাসপাতালের ১০ তলায় ব্যক্তিগত পোপ স্যুটে কাজ করেছেন এবং সংবাদপত্র পড়েন। বৃহস্পতিবার রাতে হাসপাতালের কয়েকজন কর্মীদের সঙ্গে পিৎজা খেতেও অংশ নিয়েছেন।
মুখপাত্র বলেন, শনিবার আর্জেন্টাইন পোপ হাসপাতাল ছাড়বেন বলে আশা করা যাচ্ছে। হাসপাতাল থেকে ফিরে তিনি সেন্ট পিটার্স স্কয়ারে ‘পাম সানডে’ গণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। ‘পাম সানডে’ অনুষ্ঠানটি পবিত্র সপ্তাহের সূচনাকে চিহ্নিত করে, যা ইস্টারে শেষ হয়।
২০২১ সালে জেমেলিতেও কোলন সার্জারির পর এটি ছিল ফ্রান্সিসের দ্বিতীয়বাররে হাসপাতালে ভর্তি হওয়া। গত এক বছরে তাঁর ক্রমবর্ধমান স্বাস্থ্য সমস্যাগুলি ব্যাপক উদ্বেগের জন্ম দেয়ায় তিনি সারাজীবন চাকরিতে থাকার পরিবর্তে অবসর নেওয়াকে বেছে নিতে পারেন বলে জল্পনার উদ্রেক হয়।
শুক্রবার সেন্ট পিটার্স স্কোয়ারে দর্শনার্থীরা পোপের উন্নতিতে স্বস্তি প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১২:১৮:৫৬   ৩৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ