আশুলিয়ায় মোটরসাইকেল আরোহী নিহত, দুটি বাসে অগ্নিসংযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আশুলিয়ায় মোটরসাইকেল আরোহী নিহত, দুটি বাসে অগ্নিসংযোগ
রবিবার, ২ এপ্রিল ২০২৩



আশুলিয়ায় মোটরসাইকেল আরোহী নিহত, দুটি বাসে অগ্নিসংযোগ

সাভারের আশুলিয়ায় বাসচাপায় মেহেদী হাসান (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা আলীনুর পরিবহন নামে দুটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। খবর পেয়ে আশুলিয়ার জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মেহেদী হাসান। তিনি আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিল আলীনুর পরিবহনের দুটি বাস। বাস দুটি একে অপরকে ধাক্কা দিয়ে ওভারটেকিং করার চেষ্টা করছিল। এ সময় মোটরসাইকেল আরোহী মেহেদীকে একটি বাসচাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে উত্তেজিত জনতা ওই বাস দুটিতে আগুন দেয়। খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে সড়ক থেকে বাস দুটিও সরিয়ে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:১৫:৩৬   ২৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার - স্বরাষ্ট্রমন্ত্রী
ইতালি প্রবাসী মাসুদ রানা হত্যা মামলা ‘রাজনৈতিক’ দেখিয়ে প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, দুই ডাম্প ট্রাকে আগুন দিল জনতা
ভোলায় আগ্নেয়াস্ত্র ও মাদকসহ যুবক আটক
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের জয় ব্যাটে বলে সমান ফরিদপুরের সন্তান ‌ শিবলী
নতুন কুঁড়ি স্পোর্টসে ফুটবল ও কাবাডিতে ফরিদপুরের দাপট, তিন বিভাগে চ্যাম্পিয়ন
সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ