লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
রবিবার, ২ এপ্রিল ২০২৩



লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রবিউল ইসলাম (৫৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার শমসেরনগর সীমান্তের ৮৬৪ নং পিলারের কাছে চুয়াঙ্গারখাতা টহলরত বিএসএফের গুলিতে তিনি নিহত হন।

নিহত রবিউল উপজেলার বুড়িমারী কলাবাগান এলাকার মৃত চেনুমিয়ার ছেলে।

আহত যুবকের নাম শহিদুল। তিনি উপজেলার বুড়িমারী কলাবাগান এলাকার হেদুল মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, রবিউল ইসলাম ও শহিদুলসহ ৫-৬ জন ভারতের অভ্যন্তরে মেডিকেল ব্রিজ এলাকায় প্রবেশ করে। টের পেয়ে চুয়াঙ্গারখাতা টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই রবিউল ইসলামের মৃত্যু হয় এবং আহত হন শহিদুল।

নিহত ওই ব্যক্তির মরদেহ সীমান্ত থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।

৬১ বিজিবির তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম মাহবুবুল আলম খান বলেন, এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১২:২৫:১৯   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কাউকে বাদ দিচ্ছি না : শিক্ষামন্ত্রী
বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় - সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
ন্যায্য মূল্য নিশ্চিতে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা হবে: খাদ্য প্রতিমন্ত্রী
ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে - বাণিজ্যমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবেলায় সংসদীয় বিশেষ কমিটির কার্যক্রম শুরু
রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করল ম্যান ইউনাইটেড
নতুন ই-বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভায়
গণমাধ্যম মুনাফার জন্য নয়, সমাজ পুনর্গঠনের শিল্প : তথ্যমন্ত্রী
সংরক্ষিত মহিলা আসন থেকে নব-নির্বাচিত সংসদ-সদস্যগণকে শপথ পাঠ করালেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ