ঠাকুরগাঁওয়ে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে আটক ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঠাকুরগাঁওয়ে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে আটক ৪
সোমবার, ৩ এপ্রিল ২০২৩



ঠাকুরগাঁওয়ে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে আটক ৪

ঠাকুরগাঁওয়ে পর্নোগ্রাফি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৪ যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত ২৯টি ল্যাপটপ জব্দ করা হয়।

রোববার (২ এপ্রিল) সন্ধ্যায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের হাজিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নওগাঁ জেলার পত্নীতলা থানার মোবারকপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে তৌহিদ রেজা (২২), ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ঝাড়গাঁও গ্রামের আবুল কালামের ছেলে ওমর ফারুক (২২), একই থানার এলাকার ঘনিবিষ্ঠপুর গ্রামের জব্বার আলীর ছেলে আরিফুল ইসলাম (২৩) ও সেনিহারী গ্রামের বদিরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২০)।

সদর থানার ওসি কামাল হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যাম থেকে নগ্ন ছবি ও ভিডিও সংগ্রহ করে তারা পর্নোগ্রাফি তৈরি করে পুনরায় সামাজিকমাধ্যমে আপলোড ছড়িয়ে দিতো। তাদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে বলে দাবি পুলিশের।

গোপন সংবাদের ভিত্তিতে শহরের একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলেও জানান ওসি কামাল হোসেন।

বাংলাদেশ সময়: ১২:০৬:৫৮   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ