দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ভাগ্য এখন বাংলাদেশের হাতে

প্রথম পাতা » খেলাধুলা » দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ভাগ্য এখন বাংলাদেশের হাতে
সোমবার, ৩ এপ্রিল ২০২৩



দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ভাগ্য এখন বাংলাদেশের হাতে

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দুই ম্যাচে দুর্দান্ত জয়ে ওয়ানডে বিশ্বকাপের পথে এক পা দিয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকা। তবে আসরের টিকিট নিশ্চিত করতে প্রোটিয়াদের চেয়ে থাকতে হবে বাংলাদেশের দিকে।

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে অস্বীকৃতি জানিয়ে বিপদ ডেকে এনেছিল দক্ষিণ আফ্রিকা। ক্রিকেট বিশ্বের পরাশক্তি হয়েও বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিয়ে তারা ছিল শঙ্কায়। স্বাগতিকসহ সাত দল আগেই নিশ্চিত করে ফেলে ভারত বিশ্বকাপের টিকিট। বাকি এক দলের লড়াইয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

দৌড়ে সবার চেয়ে এগিয়ে ছিল শ্রীলঙ্কা। কিন্তু নিজেদের সবশেষ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে সবকটি ম্যাচ হেরে তারা সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার সুযোগ নষ্ট করে। তাতে সুযোগ চলে আসে দক্ষিণ আফ্রিকার সামনে। দুই ম্যাচের সিরিজে ডাচদের হারিয়ে ওয়ানডে সুপার লিগ টেবিলের আটে উঠে আসে প্রোটিয়ারা। কিন্তু তাদের সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট এখনো নিশ্চিত হয়নি। কারণ দৌড়ে থাকা আয়ারল্যান্ডের এখনো একটি সিরিজ বাকি।

আগামী মে মাসে তারা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশের। ওই সিরিজের সবকটি ম্যাচে টাইগারদের হারাতে পারলে আইরিশরা পয়েন্ট টেবিলে পেছনে ফেলবে দক্ষিণ আফ্রিকাকে। সুযোগ পেয়ে যাবে সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার। তবে সিরিজের একটি ম্যাচও যদি বাংলাদেশ জিতে তাহলে আর কোনো সুযোগই থাকবে না আইরিশদের জন্য। ২১ ম্যাচে ৯৮ পয়েন্ট নিয়ে ওয়ানডে সুপার লিগ টেবিলের আটে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের টিকিট নিশ্চিতে তাদের হাতে আর কোনো ম্যাচ নেই।

অন্যদিকে ২১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে আছে আয়ারল্যান্ড। তিন ম্যাচের সিরিজে সবকটি ম্যাচ জিতলে তাদেরও পয়েন্ট হবে ৯৮। তবে সবকটি ম্যাচ জিতলে তারা রানরেটে এগিয়ে থেকে প্রোটিয়াদের পেছনে ফেলার সম্ভাবনা আছে।

এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিক ভারতসহ বাংলাদেশ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।

বাংলাদেশ সময়: ১২:১১:৪১   ৩৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
কানাডাকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে মরক্কো
ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া
অস্ট্রেলিয়াকে টাই ব্রেকারে হারিয়ে শেষ ষোলতে মিশর
শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলতে আর্জেন্টিনা
বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে শেষ ষোলোয় পর্তুগাল, বিদায় ক্রোয়েশিয়ার
আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড
অস্ট্রিয়াকে সহজেই ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে স্পেন
ফিফার বিরুদ্ধে ইরানের ১০০ কোটি ডলারের মামলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ