প্রথম নারীসহ আর্টেমিস-২ মিশনের চার মহাকাশচারীর নাম ঘোষণা

প্রথম পাতা » আন্তর্জাতিক » প্রথম নারীসহ আর্টেমিস-২ মিশনের চার মহাকাশচারীর নাম ঘোষণা
মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩



প্রথম নারীসহ আর্টেমিস-২ মিশনের চার মহাকাশচারীর নাম ঘোষণা

পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের চারপাশে অভিযান পরিচালনার জন্য প্রস্তুত করা হচ্ছে আর্টেমিস-২ মিশনকে। এরই মধ্যে এ মিশনের জন্য চারজন মহাকাশচারীকে বাছাই করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সোমবার (৩ এপ্রিল) তাদের নাম ঘোষণা করা হয়। চার মহাকাশচারীদের মধ্যে রয়েছেন ক্রিস্টিনা হ্যামক কোচ। যিনি প্রথম মার্কিন নারী হিসেবে মহাকাশে যাচ্ছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিস্টিনা হ্যামক কোচ ছাড়া বাকী তিন মহাকাশচারী হলেন ভিক্টর গ্লোভার, জেরেমি হেনসেন এবং রেইড ওয়াইজম্যান। এ চারজনের মধ্যে রেইড ওয়াইজম্যান হলেন মিশন কমান্ডার। ভিক্টর গ্লোভার দায়িত্ব পালন করবেন পাইলটের এবং ক্রিস্টিনা হ্যামক কোচ ও জেরেমি হেনসেন যাচ্ছেন মিশন স্পেশালিস্ট হিসেবে।

বিগত ৫০ বছরের মধ্যে এই প্রথম আবারও মানুষ নিয়ে চাঁদের দিকে যাচ্ছে কোনো মার্কিন মহাকাশযান। এ বিষয়ে জনসন স্পেস সেন্টারের পরিচালক ভ্যানেসা ওয়াইখ এক বিবৃতিতে বলেছেন, ‘বিগত ৫০ বছরেরও বেশি সময় পর আর্টেমিস-২ মিশনের ক্রুরা প্রথমবারের চাঁদের কাছাকাছি ভ্রমণ করবেন।’

এর আগে, ১৯৭২ সালে সর্বশেষ কোনো মনুষ্যবাহী কোনো মার্কিন মহাকাশযান চাঁদের কাছাকাছি গিয়েছিল।

আর্টেমিস-২ মিশনের গুরুত্ব তুলে ধরে ভ্যানেসা ওয়াইখ বলেন, ‘এ মিশনটি মানুষের গভীর মহাকাশ অনুসন্ধানের পথ প্রশস্ত করবে এবং বৈজ্ঞানিক আবিষ্কার, বাণিজ্যিক, শিল্প এবং একাডেমিক ক্ষেত্রের জন্য নতুন সুযোগ হাজির করবে।’

ক্রিস্টিনা হ্যামক কোচ, ভিক্টর গ্লোভার এবং জেরেমি হেনসেন এর আগেও মহাকাশ ভ্রমণে গিয়েছিলেন। তবে তারা কোনো চন্দ্র মিশনে যাননি। এটি তাদের প্রথম চন্দ্র মিশন হলেও মহাকাশে এটি তাদের দ্বিতীয়বার যাত্রা। ভ্যানেসা আর্টেমিস-২ মিশনের ক্রুদের মানবতার সেরা বাছাই বলেও অভিহিত করেন।

বাংলাদেশ সময়: ১২:০১:১৮   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড়
শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন ইরানের শীর্ষ নেতারা, তেহরানে লাখো মানুষের ঢল
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম
উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়া-ইউক্রেনের বৈঠক
হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের প্রথম বৈঠক
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন
ইসরাইল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি-কাতার
কেতন আগরওয়ালের হত্যাকারীদের কঠোরতম শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান বাংলাদেশের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ