আজীবন বিয়ে না করার সিদ্ধান্ত মুনমুনের

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজীবন বিয়ে না করার সিদ্ধান্ত মুনমুনের
বুধবার, ৫ এপ্রিল ২০২৩



আজীবন বিয়ে না করার সিদ্ধান্ত মুনমুনের

ভারতের হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী মুনমুন দত্ত। ২০০৪ সালে অভিনয়ে পা রাখেন তিনি। ধারাবাহিকের পাশাপাশি ‘মুম্বাই এক্সপ্রেস’ সিনেমাতেও অভিনয় করেছিলেন মুনমুন। তবে ব্যক্তিজীবনে সম্পর্কে খুব একটা সুখের ছোঁয়া পাননি তিনি।

সম্পর্কের ভাঙন যেন তাকে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তাই বিচ্ছেদের তিক্ততা থেকে আজীবন বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, সারাজীবন বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে ক্যারিয়ারেই ফোকাস করতে চাই।

তবে শোবিজে অনেকেই দাবি করেছেন যে, সাবেক প্রেমিক আরমান কোহলির সঙ্গে সম্পর্কের তিক্ততা এখনও কাটিয়ে উঠতে পারেননি মুনমুন। তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, আরমানের বাবা-মা দু’জনেই ফিল্ম জগতের সঙ্গে যুক্ত ছিলেন। সে সূত্রেই অভিনয়ে পা রাখেন আরমানও। আর কর্মসূত্রেই তার আলাপ হয় মুনমুনের সঙ্গে।

একপর্যায় বন্ধুত্ব থেকে সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। এমনকি একই ছাদের নিচে বসবাস করতে শুরু করেন দু’জনে। তবে কখনও প্রকাশ্যে এই সম্পর্কের কথা স্বীকার করেননি কেউই। কিন্তু মুনমুন-আরমানের সম্পর্ক মোটেও ভালো ছিল না।

শোনা যায়, মাঝেমধ্যেই মদ্যপান করে মুনমুনকে মারধর করতেন আরমান। মুখ বুজে সব সহ্য করতেন তিনি। কখনই আরমানের সঙ্গে সম্পর্ক ভাঙতে চাইতেন না এই অভিনেত্রী।

কিন্তু মুনমুন ও আরমানের সম্পর্কের তিক্ততা হঠাৎ সবার সামনে প্রকাশ পায়। এরপরেই আরমানের সঙ্গে সম্পর্কে ইতি টানেন মুনমুন। আর এ কারণেই মূলত আর কখনও বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২:০৪:১২   ৩৮৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
জামালপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার নিজাম কারাগারে
সরিষাবাড়িতে নারীকে উত্ত্যক্ত করায় যুবক আটক, তদন্তের নির্দেশ
বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত
বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে
বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে-ডেপুটি স্পিকার
শিল্প ও একাডেমিয়ার সম্পর্ক জোরদারে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী
সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী
মাত্র ৪ বছর বয়সেই কিডনি রোগে আক্রান্ত অপর্ণা, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ