পানামার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » পানামার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প
বুধবার, ৫ এপ্রিল ২০২৩



পানামার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প

পানামার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে মঙ্গলবার একটি শক্তিশাণী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৩। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের বা ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সংস্থাটি জানায়, ভূমিকম্পটি তুলনামূলকভাবে ভূপৃষ্ঠের স্বল্প গভীরে আঘাত হানে। আর এ গভীরতা ছিল মাত্র ১২ কিলোমিটার।
পানামার নাগরিক সুরক্ষা সংস্থা সিনাপ্রোক জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৭। এটি উপকূল থেকে ৭২ কিলোমিটার দূরে আঘাত হানে এবং মধ্য আমেরিকার এ দেশের বেশির ভাগ অঞ্চলে তা অনুভূত হয়। তবে এ ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের বা ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
এ ভূমিকম্পে রাজধানী পানামা সিটিসহ দেশটির বেশির ভাগ অংশ কেঁপে ওঠে। এতে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এবং দ্রুত ঘরবাড়ির বাইরে বেরিয়ে আসে।

বাংলাদেশ সময়: ১২:০৬:০১   ৩৮৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের, সমর্থনের দায়িত্ব নিজের বললেন ভ্যান্স
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ