শিগগীরই যৌথ চেম্বার অব কমার্স চালু করবে ইরান ও সৌদি আরব

প্রথম পাতা » আন্তর্জাতিক » শিগগীরই যৌথ চেম্বার অব কমার্স চালু করবে ইরান ও সৌদি আরব
বুধবার, ৫ এপ্রিল ২০২৩



শিগগীরই যৌথ চেম্বার অব কমার্স চালু করবে ইরান ও সৌদি আরব

ইরান ও সৌদি আরব শিগগীরই যৌথ চেম্বার অব কমার্স চালু করবে।
ইরানের একজন ব্যবসায়ী নেতা এ কথা জানিয়েছেন।
ইরান চেম্বার অব কমার্স, ইন্ড্রাস্ট্রিজ, মাইনস এন্ড এগ্রিকালচার(আইসিসিআইএমএ) এর পরিচালনা বোর্ডের সদস্য কেইভান কাশেফি বলেছেন, আইসিসিআইএমএ যৌথ চেম্বার অব কমার্স চালু করার বিষয়টি দেখছে।
তিনি আরো বলেন, দুদেশের মধ্যে দূতাবাসগুলো পুনরায় খোলার পরে শিগগীরই ইরান সৌদি আরবের সাথে ব্যবসায়ী প্রতিনিধিদলের আদানপ্রদান শুরু করবে।
কেইভান কাশেফি ্আরো বলেন, গত তিরিশ দিনে রিয়াদ ও তেহরানের মধ্যে সম্পর্ক স্বাভাবিকের ক্ষেত্রে রাজনীতি ও অর্থনীতিই ইরানের মূল ইস্যু হয়ে উঠেছে।
তিনি আরো বলেন, সম্পর্ক স্বাভাবিকে উভয় দেশের সিদ্ধান্ত ইরানের অর্থনীতির জন্যে খুবই ইতিবাচক বিষয় এবং এটি খুবই প্রয়োজনীয় একটি প্রক্রিয়া।
উল্লেখ্য, সৌদি আরব ও ইরানের মধ্যে গত সাত বছর ধরে বিচ্ছিন্ন কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে ১০ মার্চ চীনের মধ্যস্থতায় একটি চুক্তি হয়।
শিয়া ধর্মগুরু নিমর আল নিমরকে ২০১৬ সালে সৌদি আরব ফাঁসি দিলে ইরানীরা প্রতিবাদ বিক্ষোভ করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা সৌদি কূটনৈতিক মিশনে হামলা চালায়। এর জের ধরে সৌদি আরব ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
সম্পর্ক পুনরুদ্ধারে দুদেশ যে চুক্তি ঘোষণা করেছে তাতে দুমাসের মধ্যে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান ও সুন্নী সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব দুমাসের মধ্যে তাদের দূতাবাসগুলো খুলবে। এছাড়া ২০ বছর আগে স্বাক্ষরিত নিরাপত্তা ও সহযোগিতা চুক্তি বাস্তবায়ন করবে।

বাংলাদেশ সময়: ১২:১২:১৭   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পদত্যাগপত্রে কী বার্তা দিয়ে গেলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও
অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত
জাতিসংঘে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব গৃহীত
রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্পের হুঁশিয়ারি
পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলা, ১২ সেনাসহ নিহত ২৭
ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের আওতামুক্ত থাকবে মেক্সিকোর ৮০ শতাংশের বেশি রপ্তানি পণ্য
রাহুলের সাফ কথা শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও মোদির প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ