শরীয়তপুরে পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতি সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শরীয়তপুরে পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতি সভা
বুধবার, ৫ এপ্রিল ২০২৩



শরীয়তপুরে পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতি সভা

বাংলা নববর্ষ ১৩৪০ ও পহেলা বৈশাখ উদযাপনে শরীয়তপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো: পারভেজ হাসানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তালুত, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এম জাহাঙ্গীর। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
বক্তারা বাঙালি ও বাংলার ঐতিহ্য পহেলা বৈশাখকে ধারণ করে আনন্দমুখর পরিবেশে বর্ণিলভাবে উদযাপন করতে নানা আলোচনা, পরিকল্পনা ও মতবিনিময় করেন। পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, বানর খেলা, লাঠিখেলা, বৈশাখী মেলা, শিশু কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতার সুষ্ঠ ও বর্ণিল আয়োজন বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১২:০৭:৪২   ৩৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার
ফরিদপুরে উল্টো রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
টানা বৃষ্টি-বন্যায় অস্থির কাঁচাবাজার, বাড়ল সবজি-মাছের দাম
সাতক্ষীরায় মাদক ও চোরাই পণ্যসহ দুইজন আটক
ঝিনাইদহে সড়কে ডাকাতি, ডাকাত সর্দারসহ গ্রেফতার ৩
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের আওতামুক্ত থাকবে মেক্সিকোর ৮০ শতাংশের বেশি রপ্তানি পণ্য
সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে রাজশাহী: ভূমিমন্ত্রী মিনু
শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান
নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ