সংসদের বিশেষ অধিবেশন বসছে আজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদের বিশেষ অধিবেশন বসছে আজ
বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩



সংসদের বিশেষ অধিবেশন বসছে আজ

জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন বসছে আজ (বৃহস্পতিবার, ০৬ এপ্রিল)। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ বিশেষ অধিবেশন আহ্বান করেছেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ এ অধিবেশন বসবে। এটি হবে চলতি একাদশ সংসদের ২২তম এবং চলতি বছরের দ্বিতীয় অধিবেশন।

গত ৫ জানুয়ারি চলতি বছরের প্রথম বা ২১তম অধিবেশন শুরু হয়, যা শেষ হয় ৯ ফেব্রুয়ারি। ওই অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২৬টি। যেখানে ১৯টি বিল উত্থাপিত হয়, পাস হয় ১০টি। এছাড়া একটি অধ্যাদেশও উত্থাপিত হয়।

২১তম অধিবেশন চলাকালে চট্টগ্রাম–৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সংসদ সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ মারা যান।

এদিকে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৭ এপ্রিল বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন বলে জানা গেছে। রাষ্ট্রপতির ভাষণের পরদিন শনিবার (৮ এপ্রিল) সকালে শুরু হবে সংসদের বৈঠক।

বাংলাদেশ সময়: ১১:১৬:০৭   ৪৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুর আদালত চত্বর থেকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
ডেপুটি স্পীকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
সরিষাবাড়ীতে এক ইউনিয়নের ৩ ক্লিনিকে নেই সিএইচসিপি,ব্যাহত সরিষাবাড়ীর স্বাস্থ্যসেবা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
নগরকান্দায় কৃষক, দুস্থ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে স্প্রে ও সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ