জাতীয় ক্রীড়া দিবস আজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় ক্রীড়া দিবস আজ
বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩



জাতীয় ক্রীড়া দিবস আজ

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস বৃহস্পতিবার (৬ এপ্রিল)। এ দিনে নানা কর্মসূচি হাতে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এবং দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থা।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপির নেতৃত্বে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় এক বর্ণাঢ্য র‌্যালির মধ্যে দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে বাংলাদেশ সচিবালয় প্রদক্ষিণ করে এনএসসিতে গিয়ে শেষ হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে এলিট একাডেমির ফুটবলারদের লাল ও সবুজ দলে বিভক্ত করে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে ম্যাচটি শুরু হবে বিকেল পৌনে ৪টায়।

বাংলাদেশ সময়: ১১:৩৯:৩৮   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ