কক্সবাজারে ‘সংঘবদ্ধ ধর্ষণের শিকার’ কিশোরীর মৃত্যু

প্রথম পাতা » চট্টগ্রাম » কক্সবাজারে ‘সংঘবদ্ধ ধর্ষণের শিকার’ কিশোরীর মৃত্যু
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫



কক্সবাজারে ‘সংঘবদ্ধ ধর্ষণের শিকার’ কিশোরীর মৃত্যু

কক্সবাজারে ‘সংঘবদ্ধ ধর্ষণের শিকার’ হয়ে ১৩ বছর বয়সী এক মাদরাসাপড়ুয়া কিশোরীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। কক্সবাজার জেলা সদর হাসপাতালে ৫ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার (৩১ ডিসেম্বর) সকালে তার মৃত্যু হয়।

তবে পুলিশ জানিয়েছে ভিন্ন কথা। তাদের দাবি, ১৩ বছরের কিশোরীটি প্রেমের টানে পালিয়েছিল প্রেমিকের সঙ্গে।
সেখান থেকে তাকে ঘরে ফিরিয়ে আনার পর একপর্যায়ে সে আত্মহননের পথ বেছে নেওয়ার চেষ্টা করে। হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি পর তার মৃত্যু হয়।

নিহত কিশোরীর পরিবার জানায়, তারা যে ভাড়া বাসায় থাকতেন, সেই বাড়ির মালিকের সঙ্গে কথাকাটাকাটি ঘটনা ঘটে স্থানীয় একদল সন্ত্রাসীর সঙ্গে।

এ ঘটনার জেরে গত ২২ ডিসেম্বর সাহিত্যকাপল্লীর বাসিন্দা রিদুয়ান হাসান বাবু, হৃদয় ও নায়েম কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়।
পরে পুলিশের সহযোগিতায় রামু উপজেলার নায়েমের বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করা হয়।

পরিবারের অভিযোগ, উদ্ধারের পর শহর পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তা উভয় পক্ষকে ডেকে ঘটনাটি মীমাংসার চেষ্টা করেন এবং বিষয়টি স্পর্শকাতর হওয়া সত্ত্বেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

তবে পুলিশ বলছে, নিহত কিশোরীর বয়স ১৩ বছর এবং প্রেমের সম্পর্কের কারণে সে বাড়ি ছেড়ে চলে যায়। পরিবার বিষয়টি মেনে না নেওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে কিশোরী আত্মহননের চেষ্টা করে।

এ অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং রোকেয়া নামের এক নারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

বাংলাদেশ সময়: ২৩:৫১:৩২   ২০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
আমাদের অনেক শ্রম, ত্যাগ স্বীকার করতে হচ্ছে : এ্যানি
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মিলল ৫হাজার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য — পার্বত্য মন্ত্রী
এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক গ্যাস সরবরাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ