রংপুরে মধ্যরাতে আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রংপুরে মধ্যরাতে আগুন
বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩



রংপুরে মধ্যরাতে আগুন

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি: রংপুর নগরীতে একটি বাসা বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আসবাবপত্র পুড়ে যাওয়াসহ আনুমানিক ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর আরকে রোড ইসলামাবাগ এলাকার প্রফেসর এনায়েত আলীর বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
তাৎক্ষণিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় আগুন ওই বাড়ির আশপাশে ছড়িয়ে পড়েনি। ফায়ার সার্ভিসের কর্মীরা দুটি ইউনিট ১৫ থেকে ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, ওই বাড়ির পাঁচটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এতে সেখানকার ভাড়াটিয়া একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের গাড়িচালক দেলোয়ার হোসেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার দুটি ঘরের সমস্ত মালামাল পুড়ে গেছে। এতে তার ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বাদশা মাসউদ আলম বলেন, আমরা রাত একটা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৭ মিনিটের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছে দুটি ইউনিট কাজ শুরু করি। সর্বোচ্চ ১৫-২০ মিনিটের মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণে আনে পেরেছি। তার আগেই ওই বাসা বাড়ির আলাদা দুটি রান্নাঘরসহ অন্যান্য ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আধপাকা ঘর হওয়াতে মালামালসহ অন্যান্য জিনিসপত্র আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।
তিনি আরো বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বাসার মালিক ও ভাড়াটিয়ার দাবি তাদের অন্তত ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে বুধবার মধ্যরাতে নগরীতে রাধাবল্লভ এলাকায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শর্টসার্কিট থেকে বৈদ্যুতিক খুঁটিতে লাগা আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়রা জাতীয় পরিসেবা নম্বর ৯৯৯ এ ফোন করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪:১৭:২৩   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ